নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর প্রহসন কেড়ে নিল আরও এক বাংলার নাগরিকের প্রাণ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ পূর্ব বর্ধমানের কালনা সুলতানপুর পঞ্চায়েতের বাসিন্দা আহমদ আলি শেখের (৮৩)। নিজের নাম না থাকার পাশাপাশি নাম ছিল না তাঁর ছেলেদেরও। তার জেরেই এই মর্মান্তিক পরিণতি বলে দাবি পরিবারের সদস্যদের।
একদিনে এসআইআরের বলি ২: রিষড়ার পরে কালনায় মৃত্যু বৃদ্ধের
Sponsored

২৮ ফেব্রুয়ারি এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে আহমদ আলির নাম বিচারাধীন তালিকায় ছিল। এই তালিকা প্রকাশের পর তিনি শুনানিতে প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিয়েছিলেন বলেই দাবি পরিবারের। কিন্তু একের পর এক সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলেও কোথাও নিজের নাম খুঁজে পাননি তিনি। শুধু তাই নয়, তাঁর পাঁচ ছেলের নামও ছিল বিচারাধীন তালিকায়—যাঁদের মধ্যে মাত্র একজনের নাম শেষ পর্যন্ত ভোটার তালিকায় জায়গা পায়। এই পরিস্থিতি নিয়ে ভিতরে ভিতরে চাপা উদ্বেগে ভুগছিলেন বৃদ্ধ। আরও পড়ুন: ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা
Sponsored

পরিবারের দাবি, শনিবার সন্ধ্যায় প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় নিজের নাম ‘ডিলিটেড’ দেখে ভেঙে পড়েন আহমদ আলি শেখ। সেই ধাক্কা তিনি আর সামলাতে পারেননি। রবিবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। মৃতের ছেলে আজিজ আলি শেখ জানিয়েছেন, বেলা প্রায় ১টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
Sponsored

উল্লেখ্য, শনিবার রাতেই রিষড়া এলাকায় অ্যাডজুডিকেশন তালিকায় নাম থাকা এক মহিলার আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে বলে খবর। স্থানীয়দের একাংশের বক্তব্য, সম্প্রতি ভোটার তালিকা সংশোধন বা যাচাই প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও ভয় তৈরি হয়েছে। সেই কারণেই এই আত্মহত্যার ঘটনা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







