মঙ্গলবার সকালে কল্যাণীতে তিন জেলা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। এদিন সকালে নদিয়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলার তরফে তাঁকে 'গার্ড অফ অনার' দেওয়া হয়। বৈঠকে অংশ নিতে উপস্থিত হয়েছেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। এছাড়াও হাড়োয়া, দেগঙ্গা ও স্বরূপনগরের তিন তৃণমূল বিধায়কও (TMC MLA's) রয়েছেন বলে জানা গিয়েছে।
কল্যাণীতে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার, বৈঠকে হাজির তৃণমূল সাংসদ কাকলিও
Sponsored

রাজ্যের উন্নয়নকে গুরুত্ব দিয়ে প্রশাসনিক বৈঠকে বিরোধীদের আমন্ত্রণ জানানোর ঘটনা কার্যত নজিরবিহীন। পূর্বতন সরকারের আমলে এমন দৃশ্য দেখা যায়নি। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, বাংলার উন্নয়নের জন্য সকলের সদর্থক পরামর্শ গ্রহণ করা হবে। এরপরই দিল্লিতে তার সঙ্গে দেখা হয় তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। সেখানেও দুজনের মধ্যে কয়েক সেকেন্ডে এই নিয়েই আলোচনা হয় বলে শোনা যায়। এবার নিজের দল নিয়ে 'বেসুরো' কাকলি ঘোষ দস্তিদারকে এদিন দেখা গেল কল্যাণীতে শুভেন্দুর বৈঠকে যোগ দিতে। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, প্রশাসন সবার। এখানে কোনও দলের ব্যাপার নেই। একই কথা শোনা গিয়েছে দেগঙ্গা ও স্বরূপনগরের বিধায়কদের মুখেও। সকাল ১১:৩০ মিনিট থেকে প্রশাসনিক বৈঠক শুরু হয়েছে বলে সূত্রের খবর।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







