তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে অভিযোগ করলেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার (Dr Kakali Ghosh Dastidar)। লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) কাছে নালিশ করলেন কাকলি। লোকসভায় কাকলির উদ্দেশে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন কল্যাণ।
আপত্তিকর শব্দ ব্যবহার! কল্যাণের বিরুদ্ধে অভিযোগ কাকলির
Sponsored

অধ্যক্ষের কাছে চিঠি লিখে কাকলি জানিয়েছেন, ‘আমি আপনার অনুমতি চাইছি, লোকসভার সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার জন্য, যিনি আমাকে বারবার লোকসভার ভিতরে মৌখিকভাবে অপমান করেছেন।’ কাকলি আরও জানিয়েছে, তাঁকে ছাড়াও একাধিক মহিলা সাংসদকে অপমান করেছেন কল্যাণ, একথাও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
Sponsored

বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দেওয়া হয় কাকলি ঘোষ দস্তিদারকে। এর পর থেকেই দলের একের পর এক পদ ছেড়েছেন কাকলি। এরপর বৃহস্পতিবার স্পিকারের কাছে চিঠি দিয়ে কল্যাণের বিরুদ্ধে অভিযোগ জানালেন কাকলি।
Sponsored

লোকসভার স্পিকারের কাছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ নিয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "কল্যাণদা সিনিয়র, কাকলিদি পুরানো। সবার সঙ্গে সবার মেলে না। যেমন শুভেন্দুবাবুর সঙ্গে দিলীপবাবুর মেলে না। কাকলিদি অনেক সম্মান পেয়েছেন। মমতা বন্দোপাধ্যায় তাঁকে উজাড় করে সম্মান, পদ দিয়েছেন। এখন বিরোধীদল বলে, এই সব বলা বা করা কি ঠিক? এক সঙ্গে এত লোকের শ্বাসকষ্ট ভয়ংকর ব্যাপার। হেরে, জিতে-সাংসদ সবার শ্বাসকষ্ট হচ্ছে!"
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







