মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধর্না মঞ্চে হাজির কবীর সুমন (Kabir Suman)। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর (SIR) প্রক্রিয়ায় ৬০ লক্ষ নাম 'বিচারাধীন' রয়েছে। বৈধ ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ তুলে শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসছেন তৃণমূল সুপ্রিমো-সহ শতাধিক নেতা-নেত্রীরা। মেট্রো চ্যানেলে প্রতিবাদ মঞ্চ হয়েছে। এদিন সেখান থেকেই সুমন বলেন, বিজেপি নির্বোধ জানতাম কিন্তু এত বোকা বুঝিনি।
বিজেপি নির্বোধ জানতাম কিন্তু এত বোকা বুঝিনি: নেত্রীর ধর্না মঞ্চ থেকে তোপ কবীর সুমনের
Sponsored

মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চে উঠে জোর গলায় বিজেপির পরাজয়ের ভবিষ্যদ্বাণী করেন কবীর সুমন। বলেন, “আমি মনেপ্রাণে তৃণমূল নই, দলকে নিয়ে আমার একাধিক অভিযোগও রয়েছে। কিন্তু এত দিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দায়িত্ব পালন করেছেন, সেই সাফল্য অস্বীকার করা যায় না। বিধান রায়ের পর কলকাতার রাস্তাঘাটের উন্নয়ন একবার দেখলেই বোঝা যায় আগে কী ছিল, আর এখন কী হয়েছে।” আরও পড়ুন: ৬০ লক্ষ মানুষের ভোটাধিকার না থাকলে কীভাবে ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ নির্বাচন: প্রশ্ন মেনকার
Sponsored

বিজেপির বিরুদ্ধে তোপ কবীর সুমনের। তাঁর কথায়,"এটা (ভোট) আমার অধিকার। মৌলিক অধিকার রক্ষার লড়াই। কারও অপছন্দ বলে কিছু করার নেই। আমি ভাবতে পারিনি বিজেপি এই পরিমাণে নির্বোধ। তাদের মাথায় কিচ্ছু ঢোকেনি। বিজেপি কিছুতেই জিতবে না। এদিন সুমন ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ রবীন্দ্রসঙ্গীত গেয়েছে। পরে মুখ্যমন্ত্রীর অনুরোধে ‘পথে আবার নামো সাথী’ গানটি গেয়েছেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







