২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একইসঙ্গে বছরভর কর্মসূচির মাধ্যমে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার (State Government)।
Sponsored

এর আগের আমলে ২০ জুন রাজ্য দিবস না করার কথা জানিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। এর বদলে ১ বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ক্ষমতার পালা বদলের পরে রাজনৈতিক ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরতে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার (BJP Government)। এদিন, বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানান, এতদিন ১ বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হলেও বর্তমান সরকার ২০ জুনকেই রাজ্য দিবস হিসেবে স্বীকৃতি দিচ্ছে। সরকারের দাবি, ১৯৪৭ সালের ২০ জুন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে অবিভক্ত বাংলার আইনসভায় পশ্চিমবঙ্গ গঠনের ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয়েছিল। সেই দিনটিকেই সরকারি মর্যাদা দেওয়া হচ্ছে। চলতি বছর থেকেই সমস্ত সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনিক স্তরে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে।
আরও খবর: আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ
Sponsored

এর পাশাপাশি, তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে বছরভর কর্মসূচির মাধ্যমে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। এ জন্য একটি বিশেষ উদযাপন কমিটি গঠন করা হবে- যেখানে মন্ত্রী, বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন। সরকারির তরফে ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মতিথিতে তাঁর নতুন মূর্তি স্থাপনের জন্য ভূমিপুজো করা হবে। পাশাপাশি রাজ্যজুড়ে আলোচনা সভা, প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







