কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামদেশ

বাতিল হয়েছিল ১২ লক্ষ রেশন কার্ড: ঝাড়খণ্ডে SIR শুরুর আগে শিক্ষা নিয়ে সতর্ক হেমন্ত

বাতিল হয়েছিল ১২ লক্ষ রেশন কার্ড: ঝাড়খণ্ডে SIR শুরুর আগে শিক্ষা নিয়ে সতর্ক হেমন্ত

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে যে প্রশাসনিক সমস্ত সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবেন তা প্রমাণ করেছে বিহার। বিহারের বিজেপি মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন তারা ৩৬ লক্ষ মানুষের রেশন কার্ড (ration card) বাতিল করেছেন। এবার সেই ভাবেই রাজ্যে মানুষের রেশন কার্ড বাতিলের আশঙ্কায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)। এসআইআর (Jharkhand SIR) প্রক্রিয়া শুরু হওয়ার আগে বুথস্তরে কর্মীদের সংগঠিত করার নির্দেশ মুখ্যমন্ত্রী তথা জেএমএম প্রধান হেমন্ত সোরেনের (Hemant Soren)। প্রধান লক্ষ একজনও ন্যায্য ভোটার যাতে বাদ না পড়েন ভোটার তালিকা (voter list) থেকে। একজন রাজ্যবাসীও যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন।

Sponsored

Sranchi In Article

রেশন কার্ডের যাচাই প্রক্রিয়ার সময়ে ঝাড়খণ্ডের ১২ লক্ষ মানুষের রেশন কার্ড বাতিল হয়েছিল। নতুন করে আবার ঝাড়খণ্ডে রেশন কার্ডের যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। কেওয়াইসি (KYC) জমা করা ও নথি যাচাইয়ের প্রক্রিয়া ৩০ জুনের মধ্যে শেষ করার নির্দেশিকা জারি হয়েছে। আর সেই যাচাই প্রক্রিয়ার মধ্যেই নতুন করে অনৈতিকভাবে রেশন কার্ড বাতিলের (ration card cancellation) উদাহরণ সামনে এসেছে।

Sponsored

Merlin In Article

রেশন কার্ডের যাচাই প্রক্রিয়ার প্রাথমিক ধাপে এপ্রিল মাসের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে শুধুমাত্র একটি জেলাতেই ১১,২২৭ রেশন কার্ড হোল্ডারের কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। পোটকা জেলার ৪৫,০০০ রেশন প্রাপকের মধ্যে এই ১১,২২৭ জনকে বাতিলের (ration card cancellation) তালিকায় রাখা হয়েছে। যার মধ্যে ৬৩০ জনের কার্ড ইতিমধ্যে বাতিল হয়েছে।

Sponsored

Camelia In Article

ঝাড়খণ্ডের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) দাবি এসআইআর (Jharkhand SIR) প্রক্রিয়া হওয়ার আগেই ১২ লক্ষ রেশন কার্ড বাতিল করেছে বিজেপির নেতারা। এবার এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে ঝাড়খণ্ডে যার মূল লক্ষ্য ৩০ লক্ষ রেশন কার্ড বাদ দেওয়া, দাবি জেএমএমের। কোনও ভাবেই যাতে এসআইআর-এর মধ্যে দিয়ে ন্যায্য মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে রাজ্যবাসীর নাগরিক অধিকার হরণে সফল না হয় কেন্দ্র সরকার, তা নিয়ে পদক্ষেপ নেওয়া শুরু করেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ১২ জেলার পদাধিকারীদের সঙ্গে বৈঠক করে বুথ স্তরে সংগঠন মজবুত করে নির্দেশ দিয়েছেন হেমন্ত সোরেন।

Sponsored

Techno India In Article

আরও পড়ুন : দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলের ভোরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের 

Sponsored

Shyam Sundar In Article

ঝাড়খণ্ডে মে মাস থেকেই এসআইআর প্রক্রিয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দাবি করেছিলেন যাতে জনগণনার আগে এসআইআর প্রক্রিয়া কোনওভাবে শুরু না হয়। তবে স্বৈরাচারী বিজেপি সরকার সে পথে না গিয়ে এসআইআর-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলার (West Bengal SIR) লড়াইকে সামনে রেখেই জনবিরোধী এসআইআর-এর সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত জেএমএম।

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →