পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল ২-২। ম্যাচের শুরু থেকেই বলের দখল নিয়ে আধিপত্য বিস্তার করে ডাচরা। ছোট ছোট পাসে জাপানকে নিজেদের অর্ধে আটকে রাখে কমলা ব্রিগেড। দ্রুতগতির ফুটবল খেলা জাপান যাতে না বল না পায় সেই লক্ষ্যে খেলতে শুরু করে। কিন্তু প্রথম ৪৫ মিনিট গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় নেদারল্যান্ডস( Netherlands )। ডান দিক থেকে আসা একটি ক্রসে ভার্জিল ভ্যান ডাইক হেড করে গোল করেন। জাপান(Japan) রক্ষণের ভুল কাজে লাগায় কমলা বাহিনী। তবে ম্যাচে সমতা ফেরাতে বেশি সময় নেয়নি জাপানিরা।কুবো বক্সের মধ্যে কিতো নাকামুরাকে বল বাড়িয়ে দেন। নাকামুরা বল নিয়ন্ত্রণ করে খানিকটা এগিয়ে নিচু শটেগোল করেন। ৬৪ মিনিটে দ্বিতীয় গোল করে নেদারল্যান্ডস। গ্রাভেনবার্খের পাস থেকে গোল করেন ক্রেসেনসিও সামারভিল। ৮৮ মিনিটে ২-২ করল জাপান।পরিবর্ত হিসেবে নামা জুনিয়া ইতোরের নেওয়া কর্নার থেকে কোকি ওগাওয়া হেড করেন। সেই বল দাইচি কামাদার মাথা ছুঁয়ে জালে জড়িয়ে যায়। মাঠে অনবদ্য ফুটবল খেললেন জাপানি ফুটবলাররা, গ্যালারিতেও দেখা গেল মন ভালো করা দৃশ্য। খেলা শেষ হয়ে যাওয়ার পরেই গ্যালারিতে থেকে যান বেশ কিছু জাপানের সমর্থক। ম্যাচ শেষে গ্যালারিতে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, খাবারের মোড়ক এবং পড়ে থাকা অন্যান্য আবর্জনা তুলে পরিষ্কার করেন তাঁরা।প্রত্যেকে তাঁদের মানসিকতার প্রশংসা করেছেন। কাতার বিশ্বকাপে নিজেদের ম্যাচ শেষে এই কাজ করতেন জাপানের সমর্থকেরা। এমনকি, অন্য কোনও দলের খেলা দেখতে মাঠে গেলে তার পরেও স্টেডিয়াম পরিষ্কার করতেন তাঁরা।জাপানের সমর্থকদের এই কাজের ভিডিয়ো আরও এক বার সমাজমাধ্যমে ভাইরাল। - - - - - -
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







