রাজস্থানের জয়পুরে (Jaypur In Rajasthan) হাতিকে গোলাপি রঙে রাঙিয়ে ফটোশুটকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়। তার মধ্যে হাতিটির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হাতিটির (Pink Elephant Controversy) নাম ছিল চঞ্চল। ছবি ভাইরাল (Viral in social Media) হওয়ার পর থেকেই ক্ষোভ সৃষ্টি হয় নেটিজেনদের মধ্যে। তার মধ্যে চঞ্চলের মৃত্যুর খবরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বন দফতর ও হাতি মালিকের দাবি, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তার।
জয়পুরের গোলাপি রং মাখনো হাতির মৃত্যু! উঠছে প্রশ্ন
Sponsored

সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে ভিডিও শেয়ার করেন জুলিয়া বরুলেভা নামের ওই ইনফুয়েন্সার। সেখানে দেখা গিয়েছে, একটি হাতির পিঠে বসে রয়েছেন জুলিয়া, পরনে নামমাত্র পোশাক। নিজের শরীরে পুরোটাই গোলাপি রঙে সাজিয়ে নিয়েছেন। হাতির সারা গায়ে লাগানো হচ্ছে গোলাপি রং। সেই রঙিন হাতির পিঠে উঠে নানা স্টাইলে ছবির পোজ দিয়েছেন তিনি। পরে ইন্সটাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন তিনি। জয়পুরের একটি পরিত্যক্ত গণেশ মন্দিরের সামনে ফটোশুট করেছেন জুলিয়া। আরও পড়ুন: ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা
Sponsored

ভিডিও ভাইরাল হতেই ক্ষোভ উগরে দিয়েছেন পশুপ্রেমীরা। তাদের মতে ভিডিওর ‘প্রপ’ হিসেবে হাতিকে এইভাবে ব্যবহার করাটা অত্যন্ত অত্যাচারী মানসিকতা। অবলা প্রাণীকে রং মাখানো, নিজের খুশি মতো তাকে ব্যবহার করা নিয়ে সরব হয়েছেন পশুপ্রেমীরা। এই ধরনের ভিডিও বানানো নিয়ে পুরো বিষয়টিকে অমানবিক বলে ক্ষোভ প্রকাশ করেছে নেটদুনিয়া। বিতর্কের মধ্যে পড়ে রাজস্থানের বনদফতর জানিয়েছে, ঘটনার তদন্ত হবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







