ফের র্যাগিং-এর (Jadavpur University) অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে! এবারেও কলা বিভাগের 'কম্প্যারাতিভ লিটারেচার'-এর দ্বিতীয় বর্ষের ছাত্রকে হেনস্থা করার অভিযোগ (Ragging Allegation) উঠলো তাঁর সহপাঠীদের বিরুদ্ধেই। ইতিমধ্যেই ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের ‘ডিন অফ স্টুডেন্টস’-এর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি জানাজানি হতেই ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অ্যান্টি র্যাগিং স্কোয়াড তদন্ত শুরু করেছে।
অ্যান্টি র্যাগিং স্কোয়াডের পরেও ফের যাদবপুরে র্যাগিং-এর অভিযোগ
Sponsored

ওই নিগৃহীত ছাত্রের দাবি, চলতি মাসের ১৩ তারিখ সন্ধে ৭টা নাগাদ সে কয়েকজন বন্ধুর সঙ্গে বসে তাস খেলছিলেন সে সময় তাঁরই কয়েকজন সহপাঠী ও উঁচু ক্লাসের পড়ুয়া সে ঘরে এসে তাঁদের হেনস্থা করতে শুরু করেন। অভিযোগ, ব্যক্তিগত আক্রমণ করে নানা কথা বলা হয়। হাততালি দিয়ে তাঁরা স্লোগান দিতে থাকেন। বিভাগ থেকে বের করে দেওয়ার এবং মারধরের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই ছাত্রের দাবি, তাঁকে গণপিটুনি দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও এর আগে তাঁকে বেশ কয়েকবার হেনস্থাও করা হয়েছে। এমনকি তাঁর এক বান্ধবীকে নিয়েও হাসি- ঠাট্টা করেন বলে অভিযোগ। অভিযোগকারী ছাত্রের রাজনৈতিক পরিচয় অবশ্য এখনও জানা যায়নি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







