সামনেই বিধানসভা নির্বাচন (Election)। আর তার আগে বাংলায় (West Bengal TMC Candidate) প্রার্থীদের হেনস্থা করতে সব বারের মতো এবারেও 'অতি সক্রিয়' কেন্দ্রীয় সংস্থা। তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের (Debashish Kumar) বাড়িতে আয়কর দফতরের তল্লাশি ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, ১৭ এপ্রিল দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় আয়কর দফতর, কিন্তু তার আগে কোনও নোটিশ বা নথি চাওয়া হয়নি। যা আয়কর আইনের নির্ধারিত বিধির পরিপন্থী বলেই দাবি তৃণমূলের। আরও পড়ুন: নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা
ভোটের মুখে দলীয় প্রার্থীর বাড়ি-কার্যালয়ে IT হানা! কমিশনে নালিশ তৃণমূলের
Sponsored

চিঠিতে অভিযোগ জানানো হয়েছে, আয়কর আইনের ১৩২ ধারায় তল্লাশি করার ক্ষমতা থাকলেও তা ‘চূড়ান্ত ব্যবস্থা’ হিসেবে বিবেচিত হয় এবং নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই তা প্রয়োগ করার কথা। কিন্তু এই ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ।
Sponsored

তৃণমূলের দাবি, নির্বাচনের মুখে কেন্দ্রীয় সংস্থার এই ধরনের পদক্ষেপ ভোটের আগে প্রভাব ফেলতে পারে। এছাড়াও, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে বিঘ্ন ঘটাতে পারে। এই প্রেক্ষিতে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে কমিশনের কাছে। পাশাপাশি তদন্ত চলাকালীন সংশ্লিষ্ট সংস্থাকে নতুন করে কোনও পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধেও শো-কজ নোটিশ জারির দাবিও তুলেছে তৃণমূল।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







