খারাপ সময় কাটিয়ে জাতীয় দলে দুরন্ত প্রত্য়াবর্তন করেছেন ঈশান কিশান (Ishan Kishan)। পাক মহারণের নায়ক ঈশান জীবনের ২২ গজেও দ্বিতীয় ইনিংস শুরু করছেন। টি২০ বিশ্বকাপের মধ্যেই সুখবর ঈশানের জীবনে। প্রেম পর্বের এবার সাত পাকে বাধা পড়তে চলেছেন ভারতীয় তারকা ক্রিকেটার।
Sponsored

ক্রিকেটের (Cricket) পাশাপাশি এবার ঈশানের (Ishan Kishan) ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা তুঙ্গে। অদিতি হুন্ডিয়া (Aditi Hundia)সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তারকা ক্রিকেটার। ঈশানের দাদু অনুরাগ পাণ্ডে (Anurag Pandey) প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, নাতির পছন্দকেই পরিবার সম্মান দেবে। তাঁর কথায়, ঈশান যাঁকে বিয়ে করতে চাইবে, পরিবার তাঁকেই মেনে নেবে। আর সেই মন্তব্যের পর থেকেই জল্পনা আরও তীব্র হয়েছে।
Sponsored

তাহলে কে সেই বিশেষ মানুষ? নাম অদিতি হুন্ডিয়া (Aditi Hundia)। জয়পুরের (Joypur) বাসিন্দা অদিতি পেশায় একজন মডেল (Model)। ২০১৮ সালে তিনি ‘মিস ডিভা’র (Miss Diva) খেতাব জিতেছিলেন। পাশাপাশি ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ (Femina Miss India) প্রতিযোগিতার ফাইনালিস্ট হিসেবেও পরিচিত তিনি। ফ্যাশনের (Fashion) দুনিয়ায় যেমন তাঁর পরিচিতি রয়েছে, তেমনই সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনুরাগীর (Follower) সংখ্যা নেহাত কম নয়।
Sponsored

২০১৯ সালের আইপিএলে (IPL) স্ট্যান্ডে বসে ঈশানকে সমর্থন করতে দেখা গিয়েছিল অদিতিকে। সেই সময় থেকেই দু’জনের সম্পর্ক (Relationship) নিয়ে গুঞ্জন শুরু। পরে ইনস্টাগ্রামে (Instagram) একে অপরের ছবিতে মন্তব্য, পোস্ট শেয়ার—সব মিলিয়ে ধীরে ধীরে স্পষ্ট হয়েছে তাঁদের ঘনিষ্ঠতা। পরিবারের দাবি, অদিতি বহুদিন ধরেই ঈশানের পরিবারের পরিচিত মুখ।
Sponsored

এখন সব প্রশ্নের কেন্দ্রে একটাই বিষয়—বিশ্বকাপের মঞ্চে ব্যাটে ঝড় তোলার পর কি জীবনের ইনিংসেও নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ঈশান?
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







