২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran) ও আমেরিকা (America)। যার নিট ফল ব্যর্থ বৈঠক। রবিবার সকালে পাকিস্তান (Pakistan) ছাড়ার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স (J D Vance) জানালেন, ইরান তাঁদের শর্ত মানতে রাজি হয়নি বলে কোনও সমঝোতা হয়নি। এদিকে ইরান সরকার বিবৃতি দিয়ে জানায়, মতপার্থক্য থাকা সত্ত্বেও, আলোচনা অব্যাহত থাকবে। তবে ইরান সাফ জানিয়েছে, আমেরিকার অনায্য দাবি মানার কোনও প্রশ্ন নেই।
২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক
Sponsored

৬ সপ্তাহ যুদ্ধের পর মঙ্গলবার ইরানের সঙ্গে দু’সপ্তাহ যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই ইসলামাবাদে দুপক্ষের মধ্যে মধ্যস্থতা বৈঠক (Meeting) শুরু হয়। কিন্তু ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক ব্যর্থ। হরমুজ নিয়ে কোনও রফাসূত্র বের হল না। ইরানকে এক তরফা দোষারোপ করেন জেডি ভান্স। তার অভিযোগ, কোনওভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্ত মানতে রাজি নয় ইরান। পাল্টা ইরানের মত, আমেরিকার দাবি অনায্য। ফলে মানার প্রশ্নই নেই। হরমুজ প্রণালীতে আমেরিকার দাদাগিরি কোনওভাবেই মানবে না ইরান। হরমুজের পুরো নিয়ন্ত্রণ তাদের হাতেই রাখবে তারা। আর এই সবের পরেও ট্রাম্পের দাবি, বৈঠকের ফল যাই হোক, আমেরিকারই জয় হয়েছে।
Sponsored

এদিকে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া যুদ্ধ বিরতি এবং তার সঙ্গে শান্তি আলোচনায় আশার আলো দেখতে শুরু করেছিল বিশ্ব। প্রভাব পড়েছিল শেয়ার বাজারেও। ঘুরে দাঁড়াচ্ছিল সেনসেক্স, নিফটি। কিন্তু ২১ ঘণ্টার বৈঠকের রফাসূত্র না বেরনোয়, চিন্তার ভাঁজ শেয়ার বাজারে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







