যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা হয়েছে দেশদ্রোহিতার অভিযোগ। সোমবার ইরানের বিচারবিভাগের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। দেশদ্রোহী সন্দেহে শত শত ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই।
দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল
Sponsored

গত জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের পর ৫০ হাজারের বেশি গ্রেফতার হয়েছিল। ভিন্নমতাদর্শীদের উপর ভয়ঙ্কর দমন-পীড়ন চালায় সেখানকার প্রশাসন। এই পরিস্থিতির মাঝে তেহরানের দাবি, ইরানের এমন বহু নাগরিককে গ্রেফতার করা হয়েছে যারা যুদ্ধের চরম পর্যায়ে আমেরিকা ও ইজরায়েলের যৌথ বিমান হামলায় সাহায্য করেছিল। আরও পড়ুন: শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন
Sponsored

এদিকে ইরানের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি। গত মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তরফে বলা হয়েছে, তথাকথিত যুদ্ধপরিস্থিতির আড়ালে বেলাগাম গ্রেফতারি, ভুয়ো বিচারপ্রক্রিয়া, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের মাধ্যমে ভিন্নমতাদর্শীদের এভাবেই দমন করা হচ্ছে। পাশাপাশি নরওয়ের এক মানবাধিকার সংগঠনের দাবি, চলতি বছরের শুরু থেকে ৮ জুন পর্যন্ত ইরানে কমপক্ষে ৪০ জন বন্দীকে ফাঁসিতে ঝোলানো হয়েছে।
Sponsored

অন্যদিকে হরমুজ ধরে জাহাজ চলাচল বাড়ল, তবে তা আগের মতো নয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জাহাজ চলাচলের উপর নজর রাখা সংস্থা 'মেরিনট্রাফিক ডেটা'-র তথ্য বিশ্লেষণ করে সোমবার জানিয়েছে, ২৪ ঘণ্টায় (রবিবার থেকে সোমবার পর্যন্ত) হরমুজ় ধরে আসা-যাওয়া করেছে প্রায় দুই ডজন জাহাজ। কিছু জাহাজ পারস্য উপসাগর থেকে হরমুজ় পেরিয়ে বেরিয়েছে। কিছু জাহাজ হরমুজ় অতিক্রম করে পারস্য উপসাগরে ঢুকেছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







