হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাতায়াত করতে পারবে ভারতীয় জাহাজ (Indian Ships) , বৃহস্পতিবার সকালে এমন খবর প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর ইরানের তরফ থেকে জানানো হয়েছে ভারতীয় পতাকা (Indian Flag) থাকলে সেই জাহাজকে কোনভাবেই ইরান হরমুজ দিয়ে যাতায়াতে আটকাবে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে চিন ও রাশিয়ার পর হরমুজ দিয়ে যাতায়াতের জন্য ভারতকে ছাড় দিল ইরান (Iran) । ইতিমধ্যেই পুস্পক এবং পরিমল নামের দুই পণ্যবাহী জাহাজ নিরাপদে হরমুজ পেরিয়ে ভারতের মুম্বই বন্দরে পৌঁছেছে বলে খবর মিলেছে।
হরমুজে ভারতীয় জাহাজের জন্য সবুজ সংকেত, গ্যাসের সংকট মিটবে কবে কাটছে না ধোঁয়াশা
Sponsored

দেশজুড়ে বাড়ছে জ্বালানির সংকট। গ্যাসের দোকানে লম্বা লাইন, এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। যদিও বেশি টাকা খরচ করেও গ্যাস বুকিং করা বা ডেলিভারি হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেলের আমদানি রফতানি বন্ধ থাকায় সমস্যায় পড়েছে ভারত। এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আরাগাছির সঙ্গে ফোনালাপের পর মধ্যস্থতায় আসতে রাজি হয়েছে তেহরান। দু'দেশের রাষ্ট্র নেতাদের মধ্যে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি ও বাণিজ্যিক জাহাজগুলির নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, ইরানের বিদেশমন্ত্রক আপাতত মৌখিকভাবে ভারতের পতাকাবাহী জাহাজগুলি যাতায়াতের অনুমতি দিয়েছে। কিন্তু এই মুহূর্তে দেশে যা জ্বালানি সংকট তৈরি হয়েছে, হরমুজ দিয়ে ভারতীয় জাহাজ যাতায়াতে তেল আমদানি কত দ্রুত বাড়বে এবং সমস্যার সমাধান হবে তা নিয়ে এখনই স্পষ্ট করে কিছু বলতে পারছেন না বিশেষজ্ঞরা।ইজরায়েল, আমেরিকা, এবং ইউরোপের সব জাহাজে এখনও নিষেধাজ্ঞা জারি রেখেছে ইরানের ইরানের ইসলামিক রেভেলুশনারি গার্ড ফোর্স। ভারত মহাসাগরে ভারতীয় জলসীমার অদূরে ইরানের রণতরীতে মার্কিন হামলার পর ভারত সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যুদ্ধে বরাবরই নিরপেক্ষ অবস্থান দেখেছে ভারত। তাই আপাতত ইরানের গুডবুকে মোদি সরকার।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







