বাংলা ভাষার প্রতি অসম্মানের পথে হাঁটা দুর্যোধন-দুঃশাসনদের এবার ভাষা দিবসের মঞ্চ থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যেভাবে বিজেপি শাসিত রাজ্যে একের পর এক বাংলা বলার জন্য বাংলার মানুষকে নানাভাবে অত্যাচারের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, তাতে কোনওভাবেই যে বাংলার মানুষের মনোবলে আঘাত করা যাবে না, একুশে ফেব্রুয়ারির (Ekushe February) ঐতিহাসিক মঞ্চ থেকে তা স্পষ্ট করে দেন তিনি। সেই লক্ষ্যে বাংলাভাষী (Bengali) মানুষের প্রতি বাংলার মুখ্যমন্ত্রীর আহ্বান, জোট বাঁধুন।
বাংলার অস্মিতা রক্ষায় জোট বাঁধুন: ভাষা দিবসের মঞ্চ থেকে দুর্যোধন-দুঃশাসনকে বার্তা মুখ্যমন্ত্রীর
Sponsored

শনিবার দেশপ্রিয় পার্কে একুশে ফেব্রুয়ারির মঞ্চ থেকে বঙ্গ বিভূষণ ও বঙ্গ ভূষণ সম্মান প্রদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলা ভাষার পাশাপাশি বাংলায় স্বীকৃতি রাজবংশী, সাঁওতালি, নেপালি ভাষার ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। বঙ্গ বিভূষণে (Banga Bibhushan) সম্মানিত হন রাজবংশী ভাষা আন্দোলনের অন্যতম মুখ বিজেপি সাংসদ অনন্ত মহারাজ (Ananta Maharaj)। পাশাপাশি বাংলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষকেও বঙ্গ বিভূষণ ও বঙ্গ ভূষণে (Banga Bhushan) সম্মানিত করা হয়। সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী জানান, ভাষা দিবসের মঞ্চে অনন্ত মহারাজ এসেছিলেন। রাজবংশীর পাশাপাশি বাগদী, বাউড়ি, মতুয়া, নেপালি ভাষা - সব ভাষা নিয়ে ভাষা ঐকতান। ভাষার গীতবিতানে মিলিত হয়েছি।
Sponsored

ভাষা দিবসের মঞ্চ থেকে নাম না করে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলা ভাষার ধ্রুপদী সম্মানের দাবি নিয়ে তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী । তিনি স্মরণ করিয়ে দেন, ধ্রপদী (classical) সম্মান সব রাজ্যকে দিয়েছিলেন। একমাত্র বাংলা বাদ ছিল। ব্রাত্য বসুকে ধন্যবাদ জানাই এই কারণে। ওরা বাংলা সাহিত্য একাডেমি থেকে দশ বস্তা বই গবেষণা করে দিল্লিতে পাঠিয়েছিল। সেটা তারা অস্বীকার করতে পারে না।
Sponsored

Sponsored

সব ভাষার সম্মান রক্ষায় যে বাংলা সমানভাবে লড়াই চালাবে, তাও স্পষ্ট করে দেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে কোনওভাবেই যে কারো হাতে বাংলা ভাষার সম্মান নষ্ট হতে দেবেন না তিনি, তা স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) জানান, জোট বাঁধুন। তৈরি হোন। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। স্বৈরাচারের বিরুদ্ধে। দুরাচারের বিরুদ্ধে। ব্যাভিচারের বিরুদ্ধে। অত্যাচারের বিরুদ্ধে। দুর্যোধন-দুঃশাসনের বিরুদ্ধে। বাংলা থাকবে তার সম্মান নিয়ে। তার অস্তিত্ব নিয়ে। তার অস্মিতা নিয়ে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







