উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাটে একটা বাড়িতে আগুন লেগে পাঁচ শিশু-সহ ছয় জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে মিরাটের লিসারি গেট থানা এলাকায় কিদোয়াই নগরের বাসিন্দা ইকবালের বাড়িতে হঠাৎ আগুন (Messi fire incident) লেগে যায়। বাড়িটি অত্যন্ত সরু গলির ভিতরে হওয়ায় আগুন নেভাতে রীতিমত বেগ পেতে হয় দমকলবাহিনীকে। মিরাটের এসপি অবিনাশ পান্ডে জানিয়েছেন সোমবার রাত ৮টার দিকে কিদওয়াই নগরে এই ঘটনা ঘটে। পুড়ে যাওয়া সকলকেই সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা তাঁদের মধ্যে ছয়জন রুখসার (২৫), মাহবিশ (১২), হাম্মাদ (৪), আকদাস (৪), নাবিয়া (৪ মাস) এবং ইনায়েতকে (৪ মাস) মৃত ঘোষণা করেন। আহত মহিলা, আমির বানো (৫৫), চিকিৎসাধীন। তাঁরা সকলেই কিদওয়াই নগরের সুরাহি ওয়ালি মসজিদের কাছে ৩ নম্বর গলি এলাকার বাসিন্দা।
যোগীরাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ শিশু-সহ মৃত ৬
Sponsored

এদিন রাত ৮:৪৯ মিনিটে ইকবাল আহমেদের বাড়িতে আগুন লাগার খবর জানা যায়। এরপর পুলিশ ও দমকল বাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, বাড়িতে দর্জির কাজ চলে যার জন্য সেখানে প্রচুর পরিমাণে কাপড় মজুত করা হয়েছিল। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে তবে গোটা ঘটনার তদন্ত চলছে। আরো পড়ুনঃ কলকাতায় শুটআউট, রাতের শহরে যুবককে লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি!
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







