রবিবার সকালে বোমাতঙ্ক ছড়াল দিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগোর (Bomb threat in Delhi Bagdogra Flight) একটি উড়ানে। বিমানের বাথরুমে টিস্যু পেপারে লেখা হুমকি বার্তা মেলার পরই সতর্কতা জারি করা হয়। কোনও ঝুঁকি না নিয়ে মাঝপথে লক্ষ্ণৌ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় ওই ফ্লাইটটি। বিমানে থাকা ২৩৮ জন যাত্রী ও ক্রু—সবাই সম্পূর্ণ নিরাপদে আছেন, জানানো হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের তরফে।
ফের উড়ানে বোমাতঙ্ক ফিরল: জরুরি অবতরণ ইন্ডিগো-র বিমানের
Sponsored

ইন্ডিগোর 6E-6650 নম্বরের ওই উড়ানটি দিল্লি থেকে বাগডোগরার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে আটটার পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে খবর আসে যে, বিমানের ভিতরে বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়েছে। এরপরই গন্তব্য বদলে লক্ষ্ণৌয়ে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ৯টা ১৭ মিনিট নাগাদ নিরাপদে অবতরণ করে বিমানটি। আরও পড়ুন: SIR: লক্ষ্মী-শামির পর শুনানিতে তলব, কমিশনের সিদ্ধান্তে গর্জে উঠলেন নবি
Sponsored

লক্ষ্ণৌ বিমানবন্দরে নামার পর ফ্লাইটটিকে আইসোলেশন বে-তে সরিয়ে নেওয়া হয়। দ্রুত নামিয়ে আনা হয় যাত্রীদের। পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বম্ব স্কোয়াড এসে বিমানের ভিতরে ও চারপাশে তল্লাশি শুরু করে। যাত্রীদেরও আলাদা করে স্ক্রিনিং করা হয়।
Sponsored

পুলিশের এক আধিকারিক জানান, বাথরুমে পাওয়া হুমকি বার্তার সূত্র ধরেই এই পদক্ষেপ করা হয়েছে। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। সতর্কতার খাতিরে বিমানবন্দর জুড়ে তল্লাশি চলছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গত বছর মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত টানা ছয় মাসের বেশি সময় ধরে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিমানে বোমার হুমকি পাওয়া গিয়েছিল। তা নিয়ে যথেষ্ট মুখ পুড়েছিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে। চলতি বছরের শুরুতে ফের বোমার হুমকির ঘটনা সেই স্মৃতিকেই উস্কে দিচ্ছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







