হংকং ম্যাচে জয় পাওয়ার পর ফিফা (FIFA) ক্রম তালিকায় উন্নতি হয়েছে। এবার বিদেশি টুর্নামেন্টে খেলার সুযোগ পেল ভারতীয় ফুটবল দল(Indian Football team)।
Sponsored

আগামী ২৬-৩০ মে লন্ডনে হতে চলা চতুর্দেশীয় ফুটবল প্রতিযোগিতা ইউনিটি কাপে খেলতে চলেছে ভারতীয় পুরুষ সিনিয়র দল(Indian Football team)। সেই প্রতিযোগিতায় খেলার কথা রয়েছে নাইজেরিয়া ও জামাইকা (ফিফা র্যাঙ্কিং ৭১) সহ একটি আফ্রিকান দেশের। প্রতিযোগিতায় দু'টি সেমিফাইনালের পর তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই আসরে প্রতিটি দলই দু'টি করে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে।
Sponsored

টুর্নামেন্টটি নক আউট ফরম্যাটে হবে। দু’টি সেমিফাইনালের জয়ীরা খেলবে ফাইনাল। আর বাকি দুই দল লড়বে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। কয়েকদিন আগেই হংকংয়ের বিরুদ্ধে এবারের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে জয় দিয়ে অভিযান শেষ করেছে ভারত। এর ফলে ফিফা ক্রমতালিকায় পাঁচ ধাপ উঠে আপাতত ১৩৬ নম্বরে রয়েছে কোচ খালিদ জামিলের দল।
Sponsored

এক আধিকারিক জানিয়েছেন, “ইউনিটি কাপ মূলত এমন দেশগুলিকে নিয়ে আয়োজন করা হয়, ইংল্যান্ডে যাদের বড় কমিউনিটি রয়েছে। ভারতকে প্রথমবার এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হয়েছে।”
বিদেশি টুর্নামেন্টে খেললে ফিফা ক্রম তালিকায় উন্নতি করার সুযোগ থাকে। নাইজেরিয়া, জামাইকার মতো দলগুলির মতো খেলা ভারতের কাছে বড় পরীক্ষা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







