নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে জয় পেল ভারত(India)। ৭ উইকেটে জয় পেল ভারত। সিরিজে ২-০ ফলে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
Sponsored

ভারতীয় দলে দু’টি বদল হয় এই ম্যাচে। চোট পাওয়া অক্ষর প্যাটেলের জায়গায় আসেন কুলদীপ যাদব। জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়ে তাঁর পরিবর্তে নামেন হর্ষিত রানা। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বুমরাহর মতো বোলারকে বিশ্রাম দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। এই সিরিজে টিম কম্বিনেশন বেছে নিতে হবে থিঙ্ক ট্যাঙ্ককে।
Sponsored

কিউয়ি ব্যাটারদের মধ্যে রাচিন রবীন্দ্র ৪৪ রান করেন। শেষ দিকে মিচেল স্যান্টানা্র ৪৭ রান করেন।ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ২০ ওভারে ৬ উইকেটে ২০৮ রান তুলল নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের মধ্যে ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট পান হার্দিক পাণ্ডিয়া, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, শিবম দুবে।
Sponsored

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। অভিষেক শর্মা ১ বলে ০ রান করে আউট হলেন, সঞ্জু ৬ রান করে ফিরলেন। ফলে শুরুতেই চাপে পড়ে ভারত। কিন্ত কঠিন সময়েই জ্বলে উঠলেন ঈশান কিষাণ, বিশ্বকাপের আগে ছন্দে ফিরে গম্ভীরকে স্বস্তি দিলেন সূর্যকুমারও(Surya Kumar Yadav)।
Sponsored

প্রত্যাবর্তনের ম্যাচে ভালো খেলতে পারেননি। ২১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ঈশান(Ishan Kishan)।৩২ বলে ৭৬ রান করেন। ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে হাফসেঞ্চুরি করলেন সূর্য(Surya Kumar Yadav)। স্কাই অপরাজিত থাকলেন ৩৭ বলে ৮২ রানে। তাঁর ইনিংসে ছিল ৯টা চার, চারটে ছয়। ১১টা চার এবং চারটে বিশাল ছক্কা হাঁকিয়েছেন। ২৮ বল বাকি থাকতেই নিউজিল্যান্ডের দেওয়া ২০৯ রানের লক্ষ্য পেরিয়ে গেল ভারত।
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







