শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের( T20 World Cup) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া(India)। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)। ধারে ভারে অনেক এগিয়ে ভারত। এখন প্রশ্ন কেমন হবে ভারতের প্রথম একাদশ। ওপেনে ঈশান ও অভিষেককেই দেখা যাবে এটা স্পষ্ট।
Sponsored

হর্ষিত রানার জায়গায় দলে এসেছেন মহম্মদ সিরাজ, কিন্ত প্রথম ম্যাচে সিরাজ দলে থাকছেন না। ভারত দুই স্পিনারে খেলার। অর্থাৎ বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব, দুজনেই খেলবেন। বাকি ব্যাটিং লাইন-আপে খুব বেশি রদবদল হবে না।
Sponsored

তবে প্রথম ম্যাচে নামার আগে মাথাব্যথাও থাকছে। কী সেটা? প্রথম একাদশ বেছে নেওয়া। আরও স্পষ্ট করে বললে ওপেনে কারা থাকবেন, সেটা বেছে নেওয়া। কিন্তু সুস্থ প্রতিযোগিতা যে দলের জন্য ভালো সেটা মানছেন অধিনায়ক সূর্য। কারণ দলে ঈশান কিষান ও অভিষেক শর্মাদের মতো তারকা আছেন।
Sponsored

সূর্য বলছেন, “চার-ছক্কা উপভোগ করছেন তো? সেটা হলে তো এই ধরনের চিন্তা খুব ইতিবাচক। এই পর্যায়ে এসে এত খেলা হয়ে যায় যে বিপক্ষে বাঁহাতি বা অফস্পিনার আছে কি না, এই প্রশ্নের কোনও মানে নেই। এখন কাজ হল নিজের দিনে সেরাটা দেওয়া।” গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই আমেরিকাই পাকিস্তানকে হারিয়েছিল। তাই সাবধানী ভারতীয় দল।
Sponsored

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- অভিষেক শর্মা, ঈশান কিষাণ, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
Sponsored

শনিবার থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। সঙ্গীতানুষ্ঠান করবেন ঋষভ শর্মা, গায়ক বাদশা। যন্ত্র সঙ্গীত পরিবেশন করবেন শিবমণি। মঞ্চ কাঁপাবেন বলি অভিনেত্রী এবং নৃত্যশিল্পী নোরা ফতেহি। ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করবেন রোহিত শর্মা এবং জয় শাহ। কুড়িটি প্রতিযোগী দেশের শিশুরা থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে, ঘোষণা আইসিসির।
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







