রবিবার সুপার সানডে। টি-২০ বিশ্বকাপের ফাইনালে (T20 World Cup Final )খেতাব জয়ে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত কোনও দল পরপর বিশ্বকাপ জেতেনি। ঘরের মাঠে কোনও দলের বিশ্বকাপ জেতারও নজির নেই।প্রথম অধিনায়ক হিসেবে খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ সূর্যের সামনে।
Sponsored

ফাইনালে (T20 World Cup Final )যে চাপ থাকবে সেটা মানছেন সূর্যকুমার। প্রাক ম্যাচ সংবাদিক সম্মেলনে সূর্য বলেন, “চাপ অবশ্যই থাকবে। এটা অস্বীকার করার কোনও জায়গা নেই। তবে চাপ না থাকলে মজাও নেই। আমরা বিষয়গুলো সহজ রাখতে চাই। যেভাবে এতদিন খেলেছি, সেই ধারাই বজায় রাখতে চাই। চাপ সামলানোর সবচেয়ে বড় উপায় হল শান্ত থাকা।”
Sponsored

চলতি বিশ্বকাপে লাল এবং কালো মাটির পিচে ভাল খেলেছে ভারতীয় দল। সেন্টার উইকেটে খেলা হবে যা ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে ফাইনালে হয়েছিল। মেগা ম্যাচের আগের দিন সূর্য বুঝিয়ে দিয়েছেন, প্রতিপক্ষ-পিচ অনুযায়ী যে প্রথম একাদশ তাঁদের ঠিক মনে হয়, সেই দলই বেছে নেওয়া হয়। ব্যক্তি তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। দলের স্বার্থই সব।
Sponsored

সূর্যের কথায়, যে মাটির পিচ হোক না কেন। এই টুর্নামেন্টে আমরা লাল এবং কালো মাটির পিচে খেলেছি। দুই ধরনের পিচেই আমরা ভাল খেলেছি। তাই আমাদের পিচ নিয়ে কোনও সমস্যা নেই।'
Sponsored

একই সঙ্গে সূর্যকুমার বলেন, 'আমরা দুটোর জন্যই তৈরি। আমরা রান তাড়া করেও জিতেছি। আমরা প্রথমে ব্যাট করেও জিতেছি। নিউজিল্যান্ড ট্যাকটিক্যাল দল। ওরা প্ল্যানমাফিক খেলে। আমরা নিজেদের ক্রিকেটে ফোকাস করছি। ভাল ক্রিকেট খেলতে চাই।'
Sponsored

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী/ কুলদীপ যাদব অথবা মহম্মদ সিরাজ।
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







