সংস্কৃতি ও ভাষা সংরক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence in India) প্রাতিষ্ঠানিক ব্যবহার জোরদার করছে ভারত সরকার। এই উদ্যোগের কেন্দ্রে রয়েছে ভাষিনী, অনুবাদিনী, জ্ঞান ভারতম এবং আদি বাণীর মতো জাতীয় প্ল্যাটফর্ম।
সংস্কৃতি ও ভাষা সংরক্ষণে AI ব্যবহারে জোর ভারতের
Sponsored

সরকারি তথ্য অনুযায়ী, পাণ্ডুলিপি ডিজিটাইজেশন, শিক্ষাগত ও জ্ঞানভিত্তিক বিষয়বস্তুর বহুভাষিক অনুবাদ এবং আদিবাসী ও বিলুপ্তপ্রায় ভাষার অন্তর্ভুক্তির মাধ্যমে ভারতের সাংস্কৃতিক ও জ্ঞানসম্পদকে ডিজিটালভাবে ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে। একই সঙ্গে সাংস্কৃতিক ও সৃজনশীল ক্ষেত্রগুলিকে ডিজিটাল ভ্যালু চেনের সঙ্গে যুক্ত করতে এআই-নির্ভর প্রযুক্তির প্রয়োগ বাড়ানো হয়েছে।
Sponsored

এই ভাষাগত পরিকাঠামোর প্রধান স্তম্ভগুলি হল:
জাতীয় ভাষা অনুবাদ মিশন ভাষিনী: ২০২২ সালে জাতীয় ভাষা অনুবাদ মিশনের অধীনে ভাষিনী শুরু হয়েছে। ডিজিটাল পরিসরে ভারতের বিস্তৃত ভাষাগত বৈচিত্র্যের চাহিদা পূরণ করাই এই উদ্যোগের উদ্দেশ্য। ভাষিনীর ব্যবহারিক উদাহরণ: কাশী তামিল সঙ্গমম ২.০-এ রিয়েল-টাইম বক্তৃতা অনুবাদ, বারাণসীতে অনুষ্ঠিত কাশী তামিল সঙ্গমম অনুষ্ঠানে ভাষিনী কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম ব্যবহার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মহাকুম্ভ ২০২৫-এ বহুভাষিক সহায়তা: মহাকুম্ভ ২০২৫-এ ভাষিনী পরিচালিত 'কুম্ভ সহায়ক' চ্যাটবট ব্যবহৃত হয়েছে। মোট ১১টি ভাষায় এই ভয়েস-সক্ষম সহকারি তীর্থযাত্রীদের পথনির্দেশ ও অনুষ্ঠান সংক্রান্ত তথ্য প্রদান করেছে।
ভারতীয় ভাষার জন্য প্রযুক্তি উন্নয়ন (টিডিআইএল): টিডিআইএল ভারতের একটি দীর্ঘস্থায়ী সরকারি কর্মসূচি। ভারতীয় ভাষা কম্পিউটিংয়ের মৌলিক প্রযুক্তিগত ভিত্তি এই কর্মসূচির মাধ্যমে গড়ে উঠেছে। একাধিক ভারতীয় ভাষায় লিপি, বক্তৃতা ও পাঠ্য প্রযুক্তি এর আওতায় এসেছে।
অনুবাদিনী (এআইসিটিই): অনুবাদিনী একটি কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক বহুভাষিক অনুবাদ প্ল্যাটফর্ম। সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ এই প্ল্যাটফর্মটি তৈরি করেছে। শিক্ষাগত, কারিগরি ও জ্ঞানভিত্তিক বিষয়বস্তু ভারতীয় ভাষায় বৃহৎ স্তরে অনুবাদ করাই এর লক্ষ্য।
জ্ঞান ভারতম মিশন: জ্ঞান ভারতম একটি জাতীয় মিশন। ভারতের পাণ্ডুলিপি-ভিত্তিক ঐতিহ্য ও প্রথাগত জ্ঞানব্যবস্থার সমীক্ষা, নথিভুক্তিকরণ, ডিজিটাইজেশন ও প্রচার এই মিশনের আওতায় রয়েছে। জাতীয় ডিজিটাল ভাণ্ডার গঠন এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ।
পাশাপাশি জ্ঞান ভারতম মিশনের অধীনে পাণ্ডুলিপিভিত্তিক ঐতিহ্য সংরক্ষণ ও ডিজিটাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মিশনের অংশ হিসেবে 'জ্ঞান-সেতু' কর্মসূচির মাধ্যমে এআই-নির্ভর সমাধান উদ্ভাবনে জোর দেওয়া হয়েছে। আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে আর নেওয়া যাবে না অতিরিক্ত পাতা! নিয়ম বদল শিক্ষা সংসদের
Sponsored

আদিবাসী ভাষার সংরক্ষণ ও প্রসারের লক্ষ্যে 'আদি বাণী' নামে এআই-ভিত্তিক একটি জাতীয় প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। সরকারের মতে, এই সব উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তাকে জনকল্যাণমূলক সম্পদ হিসেবে প্রতিষ্ঠা করবে এবং ভারতের সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







