দেশের নির্বাচন সংক্রান্ত কারচুপিতে এবার দেশের প্রধান বিচারপতির (CJI Surya Kant) দ্বারস্থ হতে চলেছেন বিরোধী জোটের সদস্যরা। সেই সঙ্গে দেশের যুব সম্প্রদায়ের দাবি মেনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) পদত্যাগেরও দাবি তোলা হল ইন্ডিয়া জোটের বৈঠকে। সোমবারের বৈঠকে ২৫টি বিরোধী দল ঐক্যমত হয় পাঁচটি ইস্যুতে এগিয়ে যাওয়া নিয়ে। প্রথম সারিতে কংগ্রেসের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২৫ দলের ইন্ডিয়া জোট বৈঠক: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ ইস্যুতে ঐক্যমত
Sponsored

বাংলায় ক্ষমতার পালাবদল। তামিলনাড়ু, কেরালমে জোটে অশান্তির মধ্যেই বিধানসভা নির্বাচন শেষ। এই পরিস্থিতিতে প্রথম ইন্ডিয়া জোটের বৈঠক ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। স্বাভাবিকভাবেই সেখানে উঠে এসেছে বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের কারচুপি ও ভোটলুঠ প্রসঙ্গ। এসআইআরের (SIR) মাধ্যমে যেভাবে বৈধ নাগরিকদের ভোটাধিকারি ছিনিয়ে নেওয়া হয়েছে, জোটের প্ল্যাটফর্মে তাকেই দেওয়া হল অগ্রাধিকার। এই প্রথম ইস্যুতেই ইন্ডিয়া (I.N.D.I.A) জোট এবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (CJI Surya Kant) চিঠি দিতে চলেছে, সাংবাদিক বৈঠকে জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।
Sponsored

অন্যদিকে, সম্প্রতি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নতুন আন্দোলনের পথে দেশের যুব সমাজ। যুব সমাজকে নিয়ে আন্দোলন সংগঠিত করা ককরোচ জনতা পার্টিকে (CJP) সমর্থন জানিয়েছে জোট শরিক একাধিক দল। সোমবার ইন্ডিয়া জোটের বৈঠকে সেই যুব সমাজকে সমর্থন করেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ইস্যুকে সামনে আনতে চলেছে ইন্ডিয়া জোট।
Sponsored

দেশের বর্তমান আর্থিক সমস্যা, মূল্যবৃদ্ধি ইত্যাদি ইস্যুতে দ্রুত কেন্দ্রের সরকারের কাছে সর্বদল বৈঠকের দাবি জানাতে চলেছে ইন্ডিয়া জোট। জোটের নিজেদের মধ্যে সমন্বয় বজায় রাখতে প্রতি দুইমাসে বৈঠক হবে দেশের বিভিন্ন জায়গায়। আগামী বৈঠক হবে অগাস্ট মাসে, এমনটাও ঘোষণা করেন খাড়গে। সেই সঙ্গে আসন্ন সংসদের বাদল অধিবেশনের প্রতিদিন সকালে সংসদের অধিবেশনের আগে বিরোধী দলনেতার দফতরে বৈঠক হবে।
Sponsored

Sponsored

তাৎপর্যপূর্ণভাবে সোমবার এমন একটি পরিস্থিতিতে বিরোধী জোটের বৈঠক আয়োজন করা হয়, যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে উপস্থিতি সত্ত্বেও তৃণমূলের ২০ সাংসদ বিরোধী জোটে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, শুধু ঘোষণার অপেক্ষা। সেক্ষেত্রে তাঁর তৃণমূলের সাংসদ হিসাবেই এনডিএ জোটকে সমর্থন জানাবেন। যদিও ইন্ডিয়া জোটের বৈঠকে এই ইস্যুতে কোনও আলোচনার বিষয় তুলে ধরা হয়নি।
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







