তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায় (Iman Chaterjee)। বাংলার উন্নয়ন নিয়ে 'উন্নয়নের পাঁচালী' গাওয়ার পরেই তীব্র কটাক্ষের মুখে পড়েন গায়িকা। বেশ কিছু দিন ধরেই গুঞ্জন রটছিল আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন ইমন! কিন্তু মঙ্গলবার তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণার পরে দেখা যায় বিনোদন দুনিয়ার পুরনো মুখেই আস্থা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরেই কার্যত সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ইমন। যদিও এর আগেও তিনি এই গুঞ্জনে জল ঢেলেছিলেন।
কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের
Sponsored

মঙ্গলবার ইমন লেখেন , “বিগত কয়েকমাস ধরে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছিলেন। এই যেমন উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জামতলা ইত্যাদি। কেউ কেউ আবার কেওড়াতলাতেও নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন! এবার আপনাদের কাছে করজোড়ে একটি বিনীত অনুরোধ রাখছি- প্লিজ, আমাকে এবার একটু নিজের পায়ে দাঁড়াতে দিন।”
Sponsored

তবে উন্নয়নের পাঁচালী গাওয়ার পরে তাঁর মা-কে কটাক্ষের জেরে সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গায়িকা। কিন্তু পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে সোশ্যাল মিডিয়ায় ফেরেন ইমন। এর আগেও তিনি বারবার জানিয়েছিলেন, তিনি শুধু গান নিয়েই থাকতে চান। রাজনৈতিক ময়দানে আসার বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







