কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামদেশগুরুত্বপূর্ণ

IHCL-এর পরিবেশ রক্ষার অঙ্গীকারে কমছে দূষণ ও সম্পদের অপচয়

IHCL-এর পরিবেশ রক্ষার অঙ্গীকারে কমছে দূষণ ও সম্পদের অপচয়

ইন্টারন্যাশনাল আর্থ ডে উপলক্ষে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং পরিবেশবান্ধব ব্যবসায়িক পরিকাঠামো গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ দেশের বৃহত্তম হসপিটালিটি সংস্থা ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (IHCL)। নিজেদের গাইডলাইন 'পাথ্য' অনুযায়ী ইএসজি+ কাঠামো মেনে 'সাসটেইনেবল ডেভেলপমেন্ট'- এর কাজ চালিয়ে যাচ্ছে সংস্থাটি।

Sponsored

Sranchi In Article

আইএইচসিএলের হিউম্যান রিসোর্স বিভাগের এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গৌরব পোখরিয়াল বলেন, "বর্তমানের প্রতিযোগিতামূলক বাজারে 'সাসটেইনেবিলিটি' বা টেকসই উন্নয়ন কেবল একটি আদর্শ নয়। এটি আমাদের দৈনন্দিন ব্যবসার অবিচ্ছেদ্য অংশ। আমাদের ব্যবসার পরিধি যত বাড়ছে, পরিবেশগত দায়বদ্ধতাও ততটাই বৃদ্ধি পাচ্ছে। শক্তি দক্ষতা এবং জল ব্যবস্থাপনার মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে এগিয়ে চলেছি।" আরও পড়ুন: বকেয়া ছয় মাসের ভাড়া! দেনার দায়ে বন্ধ বিরাটের রেস্তোরাঁ

Sponsored

Merlin In Article

২০১৬ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আইএইচসিএল তাদের বিভিন্ন হোটেলে সম্পদ সাশ্রয় ও দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কার্বন নিঃসরণের মাত্রা কমানো হয়েছে প্রায় ৩৫%, পানীয় জলের অপচয় কমেছে ৩৪%, ল্যান্ডফিলে বর্জ্য ফেলার পরিমাণ কমানো হয়েছে ৪৬%, সামগ্রিক জ্বালানি সাশ্রয় হয়েছে ১৮%। আইএইচসিএল-এর ১০০টি হোটেল ইতিমধেই পরিবেশগত মানের নিরিখে মর্যাদাপূর্ণ 'আর্থ-চেক ' (EarthCheck) শংসাপত্রও অর্জন করেছে। পরিবেশ রক্ষায় সংস্থাটি বেশ কিছু আধুনিক ও কার্যকর পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, হোটেলগুলোতে পরিবেশবান্ধব বিদ্যুৎ শক্তির ব্যবহার বাড়ানো, উন্নত জৈব বর্জ্য প্রক্রিয়াকরণ এবং কম্পোস্টিংয়ের ব্যবস্থা, একক ব্যবহারের প্লাস্টিক (Single-use plastics) সম্পূর্ণ নির্মূল করা, নিজস্ব ওয়াটার বটলিং প্ল্যান্ট স্থাপন করে প্লাস্টিক বোতলের ব্যবহার কমানো।

Sponsored

Camelia In Article

টাটা গোষ্ঠীর হাত ধরে ১৯০৩ সালে মুম্বইয়ের 'তাজ মহল প্যালেস' থেকে পথচলা শুরু আইএইচসিএল। আজ বিশ্বের ৪টি মহাদেশের ১৪টি দেশে তাদের শাখা আছে। তাজ, গেটওয়ে, ভিভান্ত ও জিঞ্জারের মতো ব্র্যান্ডের মাধ্যমে বিশ্বের দরবারে ভারতীয় আতিথেয়তাকে পৌঁছে দিচ্ছে এই সংস্থা। বর্তমানে ৬২৮টি হোটেলের বিশাল পোর্টফোলিও নিয়ে এটি ভারতের বৃহত্তম হসপিটালিটি চেইন হিসেবে নিজের অবস্থান মজবুত করেছে।

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →