আগামী রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup) ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত এবং পাকিস্তানের(Ind vs Pak)। কিন্তু পাকিস্তান এই ম্যাচ না খেলার কথা ঘোষণা করেছে। যদিও কঠোর অবস্থান থেকে সরে এসে সুর নরম করছে পিসিবি। জট কাটার একটা আভাস পাওয়া যাচ্ছে।
Sponsored

রবিবার লাহোরে পিসিবি(PCB) কর্তাদের সঙ্গে আলোচনা করেন আইসিসির(ICC) দুই প্রতিনিধি ইমরান খোয়াজা ও মুবাশির উসমানি। খোয়াজা আইসিসি চেয়ারম্যান জয় শাহের সহকারী। তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছে পুরো বিষয়টি নিয়ে পিসিবির সঙ্গে কথা বলার জন্য। পুরো বিষয়টির দিকে নজর রেখেছেন আইসিসির সিইও সংযোগ গুপ্ত। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, রবিবারের বৈঠকে পাকিস্তানের পিছু হটার ইঙ্গিত পাওয়া গিয়েছে।
Sponsored

পিসিবি বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থাকে ই মেল-এর মাধ্যমে জানিয়েছে, পাকিস্তান সরকারের নির্দেশই কলম্বোয় ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ফোর্স ম্যাজেউর-এর অর্থ হল, এমন কোনও অপ্রত্যাশিত ঘটনা, যা নিয়ন্ত্রণের বাইরে। এই অবস্থায় কোনও পক্ষ তাদের দায়িত্ব পালন থেকে অব্যাহতি পেতে পারে।
Sponsored

পাকিস্তান সরকার অনুমতি দেয়নি বলে ভারতের বিরুদ্ধে খেলা যাবে না, এটাই যুক্তি ছিল পিসিবি, কিন্তু আইসিসির কাছে এই যুক্তি ধোপে টেকেনি।পাকিস্তানের পালটা যুক্তি সাজিয়েছে আইসিসি। কারণ একটিমাত্র ম্যাচ খেলতে গিয়ে নিরাপত্তা সংকট হবে, সেটা খুবই দুর্বল যুক্তি। গোটা টুর্নামেন্ট শ্রীলঙ্কাতে খেলতে সমস্যা নেই, তাহলে একটা ম্যাচ নিয়ে অসুবিধা কেন?
Sponsored

তার উপর শ্রীলঙ্কার কূটনৈতিক চাপও পাকিস্তানের উপর রয়েছে। সব মিলিয়ে পাকিস্তানের সুর অনেক নরম।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







