বাজারে খুচরোর আকাল। এটিএম থেকেও মিলছে মূলত ৫০০ টাকার নোট—এই সমস্যার সমাধানে চালু হতে চলেছে ‘হাইব্রিড এটিএম’ (Hybrid ATM)। এই এটিএমে শুধু টাকা তোলা নয়, বড় নোট জমা দিয়ে সেখান থেকেই খুচরো নোট পাওয়া যাবে।
খুচরো সমস্যার সমাধানে 'হাইব্রিড এটিএম'
Sponsored

সরকারি সূত্রে খবর, ইতিমধ্যেই মুম্বইয়ে পরীক্ষামূলকভাবে এই হাইব্রিড এটিএমের পাইলট প্রোজেক্ট শুরু হয়েছে। সফল হলে ধাপে ধাপে সারা দেশে পরিষেবা চালু করা হবে। প্রথম পর্যায়ে বড় শহরের জনবহুল এলাকা, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনের কাছে এই এটিএম বসানোর পরিকল্পনা রয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রচলিত নগদের বড় অংশই ৫০০ টাকার নোট। তুলনামূলকভাবে ১০০ ও ২০০ টাকার নোট কম, আর ১০, ২০ ও ৫০ টাকার নোট তো উঠেই না। আরও পড়ুন: ইউজিসি-র নতুন ‘ইকুইটি’ নিয়মে স্থগিতাদেশ শীর্ষ আদালতের
Sponsored

কিন্তু হাইব্রিড এটিএম এর মাধ্যমে পাওয়া যাবে খুচরো নোট। ভবিষ্যতে ছোট নোটের ছাপা বাড়ানোর সম্ভাবনাও রয়েছে। নতুন এই ব্যবস্থা কার্যকর হলে খুচরো সমস্যায় সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







