বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে দাবি তুলেছিল হুমায়ুন কবীরের এজেইউপি-কে (AJUP) নিয়ে, বিজেপির বি-টিম বলে, ফাঁস হওয়া ভিডিও সেই দাবিকেই প্রমাণিত করেছে। এরপরই এক সুরে এই ভিডিও-কে এআই দিয়ে তৈরি করে দাবি করেছেন হুমায়ুন (Humayun Kabir) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দুজনের সেই দাবি তুলে ফের প্রমাণ করে দিলেন তৃণমূলের দাবিই সঠিক।
ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক
Sponsored

বাংলায় ভোটে জিততে যে ছলা কলা নির্বাচন কমিশনকে দিয়ে করে চলেছে বিজেপি, তার সত্যতা বারবার প্রমাণ করে দিয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। তারা যে দ্বিতীয় শক্তি হিসাবে হুমায়ুন কবীরকে ব্যবহার করছে, তা এবার ভাইরাল ভিডিও-তে ফাঁস। আর তা ফাঁস হতেই হুমায়ুন কবীর দাবি করেছেন ভিডিওটি সত্য। কিন্তু তাতে বসানো কথা এআই জেনারেটেড (AI generated)। আশ্চর্যজনকভাবে একই ভাবে ভিডিও-কে মিথ্যে প্রমাণে মাঠে নেমেছেন বিজেপির শুভেন্দু অধিকারী।
Sponsored

দুতরফের একই বক্তব্যের পরে বিজেপি-হুমায়ুনের যোগ স্পষ্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, খুব আকর্ষণীয় বিষয় এটা। হুমায়ুন কবীরও বলছেন এটা এআই জেনারেটেড (AI generated)। বিজেপির শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikary) বলছেন এটা এআই জেনারেটেড। আমার আর কিছু বলার নেই। বিজেপি A=B=C। অর্থাৎ A=C। সোজা কথা। ঠাকুরঘরে কে? আমি তো কলা খাইনি!
Sponsored

Sponsored

আবার বাংলায় বসে এই ভিডিও নিয়ে দুপা পিছিয়ে গিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ভিডিও মিথ্যা দাবি করে বিজেপির যোগ যাতে প্রমাণ না হয় তার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি। এমনকি দাবি করেছেন, বাবরি মসজিদ তৈরি করা দলের সঙ্গে তাঁর দল কখনও যাবে না। তার জন্য ২০ বছর বিরোধী আসনে থাকতে হলে তাঁরা তাই থাকবেন। আর এই বক্তব্যেই অভিষেকের কটাক্ষ, বলছেন ২০ বছর বিরোধীর আসনে বসতে রাজি আছি। মনে হয় উনি এবার বাস্তবের মাটির আভাস পেয়েছেন। উনি বুঝতে পেরেছেন যেভাবে টানা ছয়মাস ধরে মানুষকে হয়রান করেছেন, ২০ বছর বিজেপিকে বাংলায় বিরোধীর আসনেই বসতে হবে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







