দীর্ঘ আইনি জটিলতা কেটে প্রশস্ত হল বহু প্রতীক্ষিত হাওড়া পুরসভার নির্বাচনের পথ। শনিবার বিধানসভা অধিবেশনে শেষ দিনে হাওড়া পুরসভার (Howrah Municipality Corporation) ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৬ করা সংক্রান্ত সংশোধনী বিল গৃহীত হয়েছে।
বহু প্রতীক্ষিত হাওড়া পুরসভার নির্বাচনের পথ প্রশস্ত, বিধানসভায় গৃহীত ওয়ার্ড বৃদ্ধির সংশোধনী বিল
Sponsored

২০১৮ সাল থেকে আইনি জটিলতার কারণে হাওড়া পুর নিগমে (Howrah Municipality Corporation) নির্বাচন হয়নি। এবার এলাকা পুনর্বিন্যাস করে ওয়ার্ড সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০১৫ সালের জুন মাসে হাওড়া ও বালি পুরসভা একত্রিত হওয়ার ফলে ওয়ার্ড সংখ্যা দাঁড়িয়েছিল ৬৬। কিন্তু ২০২১ সালে দু’টি পুরসভা আলাদা হয়ে গেলে আইন সংশোধনের প্রয়োজন পড়ে। সেই সংশোধনী বিলে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড় সই না করায় দীর্ঘদিন জটিলতা তৈরি হয় এবং হাওড়ায় নির্বাচন করা সম্ভব হয়নি।
Sponsored

বিধানসভায় বিল নিয়ে আলোচনা চলাকালীন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, রাজভবনের অসহযোগিতার কারণেই এতদিন পুরভোট করা যায়নি। তাঁর কথায়, হাওড়া পুরসভার নিজস্ব ঐতিহ্য রয়েছে এবং হাওড়ার উন্নয়নে রাজ্য সরকার সবসময় বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে।
Sponsored

মন্ত্রী জানান, বারবার ঘোষণা করা সত্ত্বেও নির্বাচন করা সম্ভব হয়নি, কারণ ২০২১ সাল থেকে বিল রাজভবনে আটকে ছিল। পরে নতুন করে ডিলিমিটেশন করা হয়েছে। তাঁর মতে, রাজনৈতিক নজরদারি থাকলে কাজ আরও ভালোভাবে হয়।
আরও খবর: গ্রেফতারির ভয়ে আত্মসমর্পণ! কে ষড়যন্ত্র করছে? উত্তর দিতে পারলেন না আখতার আলি
Sponsored

প্রশাসনিক বোর্ড দক্ষতার সঙ্গে পুরসভার কাজ চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। হাওড়ার ৩০টি বড় রাস্তা নির্মাণ করেছে কেএমডিএ, ড্রেনেজ ব্যবস্থার উন্নতিতে ২০০ কোটি টাকা খরচ হয়েছে। বহু বছরের পুরনো বেলগাছিয়া ডাম্পিং ইয়ার্ডের সমস্যা সমাধানের কাজও শুরু হয়েছে বলে জানান মন্ত্রী। তাঁর কথায়, বর্জ্য থেকে দূষণ কমানোর দিকেও জোর দেওয়া হচ্ছে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







