রাজ্যে এসআইআর (SIR)পরবর্তী ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি, শনিবার। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বারবার হয়রান হতে হয়েছে বাংলার সাধারণ মানুষকে। এখন চিন্তা সবার নাম তালিকায় থাকবে তো? কমিশনের তরফে জানানো হয়েছে, চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ পাওয়ার পর অফলাইন এবং অনলাইনে নিজেদের নাম আছে কিনা তা দেখে নেওয়া যাবে। অনলাইনে কমিশনের ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে এবং অফলাইনে বুথ স্তরের আধিকারিক বা বিএলও-দের (BLO) কাছে তালিকা পাওয়া যাবে।
শনিতে ভোটার তালিকা প্রকাশ, জেনে নিন কীভাবে খুঁজবেন নিজের নাম
Sponsored

নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট eci.gov.in এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in ছাড়াও ইসিআই নেট অ্যাপে ভোটার তালিকা দেখতে পাওয়া যাবে। নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর দিলেই ভোটার দেখতে পাবেন তাঁর নাম কমিশনের তালিকায় কোন ক্যাটাগরিতে রয়েছে। বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal) জানিয়েছেন, যদি কোনও সমস্যা না থাকে তাহলে খুব স্বাভাবিকভাবেই নাম দেখতে অসুবিধা হবে না।কিন্তু যদি নাম এখনও যাচাই না-করা হয়ে থাকে, তবে তাঁর নীচে ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’ কথাটা লেখা থাকবে। কারও নাম মুছে দেওয়া হলে নীচে লেখা থাকবে ‘ডিলিটেড’।
Sponsored

রাজ্যের সকল বিএলও-কে ভোটার তালিকার ‘হার্ড কপি’ দেওয়া হবে। ভোটারেরা নিজেদের এলাকার বিএলও-র কাছে গিয়ে নিজেদের নাম যাচাই করতে পারবেন। বিভিন্ন জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের (district Election officer) ওয়েবসাইটেও নাম এবং এপিক নম্বর দিয়ে একই পদ্ধতিতে ভোটার তালিকা দেখা যাবে।রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের তালিকার ‘সফ্ট কপি’ দেবে সিইও দফতর।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







