হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে চলার সময় বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় কয়েকশো ফুট গভীর খাদে পড়ে যায়। খাদে পড়ে বাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। আহত কমপক্ষে ৪০ জন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু
Sponsored

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারানো বা যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রশাসনের শীর্ষ কর্তারা। আরও পড়ুন: বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







