কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্য

পুকুরেই চাষ হবে ইলিশের! বিরাট সাফল্য বাংলার গবেষণায়

পুকুরেই চাষ হবে ইলিশের! বিরাট সাফল্য বাংলার গবেষণায়

বাঙালি আর ইলিশের প্রেম চিরন্তন। কিন্তু পকেটের জোর আর বর্ষার মরশুম—এই দুইয়ের মেলবন্ধন না ঘটলে বাঙালির পাতে পদ্মা বা গঙ্গার ইলিশ ওঠা আজকাল ভাগ্যের ব্যাপার। বছরের অন্য সময়ে ভালো ইলিশ পাওয়া তো রীতিমতো খড়ের গাদায় ছুঁচ খোঁজার সামিল। কিন্তু কেমন হয়, যদি চৈত্র সেল কিংবা কার্তিকের দুপুরেও বাজারে গিয়ে জ্যান্ত ইলিশের দরদাম করা যায়? হ্যাঁ, ভোজনরসিক বাঙালির সেই স্বপ্নকেই এবার বাস্তবে রূপ দিতে চলেছেন এ রাজ্যের মৎস্য বিজ্ঞানীরা।

Sponsored

Sranchi In Article

নদী বা সমুদ্রের মোহনা ছেড়ে এবার পুকুরেই সাঁতার কাটবে ইলিশ। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের 'কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থা' (ICAR-CIBA)-র বিজ্ঞানীরা ইলিশ চাষের গবেষণায় এক ঐতিহাসিক সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। মোট ছয়টি ধাপের এই মহা-গবেষণার প্রথম পাঁচটি পর্বেই কেল্লাফতে করেছেন বিজ্ঞানীরা। এবার শেষ তথা ষষ্ঠ পর্বের বাধা পার হলেই ইতিহাস ছোঁয়া স্রেফ সময়ের অপেক্ষা!

Sponsored

Merlin In Article

নদীর খরস্রোতে চড়ে বেড়ানো ইলিশকে পুকুরের বদ্ধ জলে মানিয়ে নেওয়াটা মোটেই সহজ ছিল না। দীর্ঘ ১০ বছর ধরে বিজ্ঞানীরা এই অসাধ্য সাধনের চেষ্টা চালাচ্ছেন। এ যাবৎ দেশের প্রায় ৯৮২টি পুকুরে ইলিশ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তাঁরা। তবে আটকে রয়েছে একটি জায়গায়—পুকুরের কৃত্রিম পরিবেশে ইলিশের ডিম থেকে পোনা (breeding) ফোটানো। এই শেষ বাধাটুকু পেরোতেই এবার ময়দানে নামানো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি।

Sponsored

Camelia In Article

শনিবার সুন্দরবনের কাকদ্বীপ গবেষণা কেন্দ্রে এর জন্য উদ্বোধন করা হলো এক অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র 'স্যালিনিটি গ্রেডিয়েন্ট রিসার্কুলেটরি অ্যাকুয়াকালচার সিস্টেম' (RAS)। প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি এই সিস্টেমে কৃত্রিমভাবে সমুদ্র বা নদীর মোহনার মতো জলের লবণাক্ততা ও স্রোত তৈরি করা যাবে, যা ইলিশকে ডিম পাড়তে এবং সেই ডিম ফুটে পোনা বের হতে সাহায্য করবে। সূচনা করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী দীপঙ্কর জানা। এছাড়াও উপস্থিত ছিলেন আইসিএআর-সিবার অধিকর্তা ডঃ কুলদীপ কে লাল এবং কাকদ্বীপ কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডঃ দেবাশীষ দে।

Sponsored

Techno India In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →