বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam)। এই বছর প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। প্রশ্নের পাশাপাশি উত্তর লেখার ক্ষেত্রেও বদল এনেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উত্তর লেখার সময় অতিরিক্ত লেখা যাবে না। অতিরিক্ত পাতা নিতে পারবে না পরীক্ষার্থীরা। ২৪ পাতার উত্তরপত্র দেওয়া হবে চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের। অপরদিকে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি যারা দেবে তাঁরা পাবে ১৬ পাতার উত্তরপত্র। এ ছাড়াও এবার বিকল্প প্রশ্নের সংখ্যাও বাড়ছে। চতুর্থ সেমিস্টারে থাকবে ব্যাখ্যামূলক প্রশ্ন। সেখানেই আগে তিনটে প্রশ্ন থাকত এর মধ্যে যে কোনও দুটি লিখতে হত। কিন্তু এবারে তিনটির বদলে থাকবে ৪টি প্রশ্ন।
উচ্চ মাধ্যমিকে আর নেওয়া যাবে না অতিরিক্ত পাতা! নিয়ম বদল শিক্ষা সংসদের
Sponsored

ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্যই প্রশ্নের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এতে পড়ুয়ারাই উপকৃত হবেন। তাদের কাছে বিকল্প প্রশ্নের সংখ্যা বেশি থাকবে। কোনও ভাবেই যাতে পড়ুয়াদের বছর নষ্ট না হয় সেজন্য সবরকম ব্যবস্থা করেছে সংসদ। তৃতীয় সেমেস্টারে উত্তীর্ণ হতে না পারলে, চতুর্থ সেমেস্টারের সঙ্গে তৃতীয় সেমেস্টার দেওয়ার সুযোগ পাচ্ছে পরীক্ষার্থীরা। কিন্তু চতুর্থ সেমেস্টারে অকৃতকার্য হলে সেক্ষেত্রে একটি বছর নষ্ট হবে। আরও পড়ুন: বাংলাদেশে সংখ্যালঘু ভোট টানতে মৃত দীপু দাসের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ ইউনূসের
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







