কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামমহানগর

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে যে, আদালতের অনুমতি ছাড়া কোনও তথ্য মুছে দেওয়া যাবে না। কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) এই মামলার পরবর্তী শুনানি দু'মাস পর। মঙ্গলবার বিচারপতি গৌরাঙ্গ কান্তের (Gouranga Kanta) এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। এদিন মামলার শুরুতেই গৌরাঙ্গ কান্ত জানান, তাঁর দাদা বিজেপির সর্বভারতীয় মুখপাত্র। বিচারব্যবস্থার উপর আস্থা রেখে মমতার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) জানান, তাঁদের কোনও সমস্যা নেই।

Sponsored

Sranchi In Article

ভবানীপুরে (Bhawanipur) ভোটে গণনার দিন কারচুপি হয়েছে- এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন মমতা। এদিন মামলার শুনানিতে কল্যাণ অভিযোগ করেন, কাউন্টিং এজেন্টকে পিটিয়ে গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এছাড়াও ভবানীপুরের তৃণমূলপ্রার্থী মমতাকেও ঢুকতে দেওয়া হয়নি গণনাকেন্দ্রে। ২০২১ সালের ভোটের প্রসঙ্গ তুলে এদিন কল্যাণের অভিযোগ, একই রিটার্নিং অফিসার গত ২০২১ সালের নন্দীগ্রামের নির্বাচনের সময় ছিলেন। হঠাৎ করেই তাঁকে ভবানীপুরে নিয়ে আসা হল। পুরো ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী। শুধু তাই নয়, ওই রিটার্নিং অফিসার বর্তমানে মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্মসচিবের দায়িত্বে। ফলে সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে বলেও আদালতে সওয়াল মমতার আইনজীবীর।
আরও খবর‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

Sponsored

Merlin In Article

কল্যাণের (Kalyan Banerjee) আবেদন, "নির্বাচনী পিটিশনের কখনও নিষ্পত্তি হয় না। আমার আবেদন এই মামলার দ্রুত শুনানি করে আদালত সিদ্ধান্ত জানাক।" কল্যণের শুনানির পরই বিচারপতি কান্ত জানান, গণনাকেন্দ্রের সমস্ত সিসিটিভি ক্যামেরা, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট মেশিন সব সংরক্ষণ করতে হবে। কোনও কিছু নষ্ট করা যাবে না। নির্বাচন সংক্রান্ত সব কিছু সংরক্ষণ করে রাখতে হবে। তিন সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে।

Sponsored

Camelia In Article

২০২১ সালের বিধানসভা ভোটেও নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারী জয়ী হন। পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বারও নির্বাচনী ফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন মমতা। সেই মামলা এখনও বিচারধীন। এরই মধ্যে এবার ভবানীপুরের ভোটের ফলকে চ্যালেঞ্জ করে একই পথে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Sponsored

Techno India In Article

শুনানিতে কল্যাণ বলেন, ১২ রাউন্ড পর্যন্ত ৭৮০০ ভোটে মমতা জিতছিলেন। তারপর জোর করে তৃণমূলের কর্মী-এজেন্টদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মমতা। তাঁর দাবি, এর পরেই ৮১ শতাংশ ভোট পান বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কল্যাণ আরও বলেন, এই একই রিটার্নিং অফিসার ২০২১ সালের নন্দীগ্রাম নির্বাচনের সময় ছিলেন, সেই সময় তার ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল। হঠাৎ করে ভোটের আগে তাঁকে ভবানীপুরে নিয়ে আসা হয় বলে দাবি মমতার।

Sponsored

Shyam Sundar In Article

কল্যাণ বলেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচনের পরে রাজ্যের মুখ্য সচিব হয়ে গেলেন। বিশেষ রোল অবজারভার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন। রিটার্নিং অফিসার এখন মুখ্যমন্ত্রীর দপ্তরে যুগ্ম সচিবের দ্বায়িত্ব পেয়েছেন। ফলে আমাদের সন্দেহের যথেষ্ট কারণ আছে বলে দাবি করেন মমতার আইনজীবী।

Sponsored

Probe In Article

এদিন বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে মামলার শুনানি হয়। শুরুতেই বিচারপতি জানান, তাঁর দাদা বিজেপির সর্বভারতীয় মুখপাত্র। তাঁর মামলা শোনায় কোনও আপত্তি আছে কি না? জানতে চান গৌরাঙ্গ কান্ত। বিচারপতির প্রশ্নে তৃণমূল সুপ্রিমোর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁদের কোনও সমস্যা নেই। বিচারব্যবস্থার উপর তাঁর আস্থা এবং শ্রদ্ধা রয়েছে।

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →