তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে আগামী ৩১ জুলাই পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। একই সঙ্গে তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেককে। ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তাঁর বিরুদ্ধে ওঠা মামলায় বৃহস্পতিবার এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি সৌগত ভট্টাচার্য (Sougata Bhattacharya) নির্দেশ দেন, আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না অভিষেক। ন্যূনতম ৪৮ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে তৃণমূল সাংসদকে।
Sponsored

ভোট প্রচারে ২৭ এপ্রিল এক জনসভায় বিজেপিকে (BJP) চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক (Abhishek Banerjee) বলেন, ”আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে তাদের বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব।” এই মন্তব্যের জেরে বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার (Rajiv Sarkar) অভিষেকের বিরুদ্ধে বিধাননগর থানায় এফআইআর (FIR) দায়ের করেন। বক্তব্যের ক্লিপিংসও থানায় জমা দেন তিনি। এর ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় মোট ৬টি ধারায় এফআইআর দায়ের হয়। সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা।
Sponsored

এদিন হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে অভিষেকের রক্ষাকবচ মামলার শুনানি হয়৷ অভিষেকের হয়ে সওয়াল করেন আইনজীবী সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। সওয়ালের শুরুতেই তৃণমূল সাংসদের উদ্দেশ্যে বিচারপতি বলেন, “৩ বারের সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের কেন এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন? সর্বভারতীয় সম্পাদকের এই মন্তব্য!”
Sponsored

পাল্টা কল্যাণ বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীও উস্কানিমূলক মন্তব্য করেছেন। রাজনৈতিক দল সভা থেকে এমন মন্তব্য করেন। ভোটের আগে কিছু ঘটনা ঘটছিল হয়ত তারই প্রেক্ষিতে এই মন্তব্য৷“ পাল্টা বিচারপতি বলেন, “অন্য কারও বিষয়ে নয়, আপনি আদালতে এসেছেন, তাই আপনাকে প্রশ্ন করা হচ্ছে। সর্বভারতীয় সম্পাদক এমন মন্তব্য করবেন, আর তারপর ৪ মে ফলাফল যদি ভিন্ন হত তাহলে কী হত?“ কল্যাণ অবশ্য যুক্তি দেন, নির্বাচনের সময় এমন পারদ চড়া থাকে।
Sponsored

বিচারপতির মন্তব্য, “পশ্চিমবঙ্গের ইতিহাস অন্য কথা বলছে। তাঁর কাছ থেকে এমন মন্তব্য আশা করা যায় না। তিনি বিচক্ষণ মন্তব্য করবেন এটাই তো হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে যে কোনও দল জিততে বা হারতে পারে। এক জন সাংসদের কী এমন মন্তব্যের প্রয়োজনীয়তা রয়েছে?“ বিচারপতির প্রশ্ন, “যদি ফলাফল উলটো হত? এর ফলে কী ঘটত?“
Sponsored

বিচারপতি আরও বলেন, “এরাজ্যে ভোট পরবর্তী হিংসার একটা কালো ইতিহাস আছে। কী করতেন তখন? এই ধরনের মন্তব্য কী তাঁর স্ট্যাটাসের সঙ্গে যায়? আপনি তো বলছেন মামলাকারী সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি“
আরও খবর: অভি-সানি’ নেমপ্লেট লেখা ফ্ল্যাটে পুর-আধিকারিকরা, ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ!
Sponsored

অভিষেকের মন্তব্য প্রসঙ্গে এদিন শর্তসাপেক্ষে তাঁকে ৩১ জুলাই পর্যন্ত রক্ষাকবচ দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি, অভিষেককে নোটিশ দিয়ে ডেকে পাঠালে তদন্তে সহযোগিতা করতে হবে। ন্যূনতম ৪৮ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে অভিষেককে। আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না। মামলার পরবর্তী শুনানি ২০ জুলাই।
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







