"আমি যদি শুনতে পারি আপনারা কি বড় নেতা হয়ে গেছেন যে শুনবেন না? শুনতে আপনাদের হবে, আপনারা বাধ্য!"- আরামবাগের প্রচার সভা থেকে দলীয় নেতাদের কড়া বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েই হুগলির প্রার্থীদের সমর্থনে একের পর এক জনসভা করেন মমতা। আর সেখানেই দলীয় (TMC) নেতা-কর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো।
Sponsored

নির্বাচনের আগে দলীয় কর্মীদের এক হয়ে কাজ করার বার্তা দেন মমতা (Mamata Banerjee)। প্রার্থীদের সতর্ক করে দলনেত্রী বলেন, "আমি সব প্রার্থীদের বলব সিনিয়রদের সম্মান দিয়ে, ছাত্র-যুব-মহিলাদের কাছে ডেকে সবাই কাজ করবেন। আর যে করবে না, আমার থেকে বড় শত্রু তার কেউ হবে না।"
Sponsored

দলীয় নেতা-কর্মীদের কড়া বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, "আমি সেই কর্মীকে ভালবাসি যে মাটির মানুষকে চেনে, মাটির মানুষের সঙ্গে যোগাযোগ রাখে। গর্ব নয়, লোকে দশটা কথা বললে শুনবেন। শুনলে ক্ষতি কী আছে। আমি যদি শুনতে পারি আপনারা কি বড় নেতা হয়ে গেছেন যে শুনবেন না? শুনতে আপনাদের হবে, আপনারা বাধ্য।"
Sponsored

প্রার্থী না হতে পেরে অনেকেই গোঁসার কথা সংবাদ মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। তাঁদেরও সতর্কবার্তা দেন তৃণমূল সভানেত্রী। বলেন, "প্রার্থী সবাই হতে পারে না। বুথ আগলায় কর্মীরা। ব্লক আগলায় কর্মীরা। এসআইআর করেছে বিএলএ ১ এবং ২। যারা কাজ করে তারা নীচে বসে। কিন্তু তাদের গুরুত্ব সবথেকে বেশি।"
আরও খবর: আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা
Sponsored

নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তোপ দেগে মমতা বলেন, "যারা কাজ জানত তাদের সবাইকে বদলে দিয়েছে। কেউ বিজেপির লোক নয়। এরা আগামীদিনের বাংলায় কাজ করবেন নিরপেক্ষভাবে।" আর মাত্র একমাস পরে "বিজেপি এপাশ ওপাশ ধপাস"-কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







