কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামদেশগুরুত্বপূর্ণ

জলদূষণ আবারও বিজেপি রাজ্যে: হরিয়ানায় ১৫ দিনে মৃত্যু ১২ জনের!

জলদূষণ আবারও বিজেপি রাজ্যে: হরিয়ানায় ১৫ দিনে মৃত্যু ১২ জনের!

আবারও বিজেপি রাজ্য। আবারও পানের জল থেকেই এমন দূষণ যে প্রাণ হারাতে হল মানুষকে। এবার জল দূষণ বিজেপি শাসিত হরিয়ানায় (Haryana)। পালওয়াল (Palwal) জেলার ছায়ানসা গ্রামে গত ১৫ দিনে পাঁচ স্কুলছাত্র-সহ কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। গ্রামের প্রতিটি বাড়িতে এখন কেউ না কেউ জ্বর, কাশি, শরীরে ব্যথা এবং বমির মতো লক্ষণে ভুগছেন। বারবার হাসপাতালে যাওয়ার পরেও বেশ কয়েকজন রোগীর অবস্থা গুরুতর। মৃত্যু যত বাড়ছে তত মৃত্যুর কারণ ভুল দেখিয়ে জল দূষণকে (water pollution) ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি প্রশাসন (BJP state), দাবি বাসিন্দাদের।

Sponsored

Sranchi In Article

জলের ১০৭টি নমুনার মধ্যে ২৩টির গুণগত মান খারাপ। ব্যাকটেরিয়া মিলেছে। সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের কর্তারা জলের কয়েকটি নমুনায় হেপাটাইটিস বি ও সি  (Hepatitis B, C) ভাইরাস পেয়েছেন। সে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, শত শত বাসিন্দার রক্তের নমুনা সংগ্রহ করছে, কিন্তু এখনও মৃত্যুর কোন নির্দিষ্ট কারণ নির্ধারণ করতে পারেননি। বেশিরভাগ আক্রান্তের ক্ষেত্রে একই রকম লক্ষণ দেখা গিয়েছে। বাসিন্দারা মনে করেছেন দূষিত জল (water pollution) পানের ফলেই একের পর এক মৃত্যু হচ্ছে।

Sponsored

Merlin In Article

গ্রামবাসীদের প্রশ্ন, কেন হেপাটাইটিস বি এবং সি (Hepatitis B, C) শুধুমাত্র কিছু মৃত্যুর কারণ হিসেবে রিপোর্ট দেখানো হচ্ছে? যেখানে বাকিদের মাল্টি-অর্গান ফেলিয়োর (multi organ failure) এবং লিভারের সংক্রমণও দেখা যাচ্ছে। যা নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন গ্রামবাসীরা।

Sponsored

Camelia In Article

আরও পড়ুন : জোকা মেট্রোর কাছে দুর্ঘটনা: মৃত্যু ২ বাইক আরোহীর

Sponsored

Techno India In Article

স্থানীয় স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তাঁরা ১ ফেব্রুয়ারি থেকে তদন্ত শুরু করেছেন, মেডিকেল রেকর্ড এবং নমুনা সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত পরীক্ষা করা প্রায় ৩০০ রক্তের নমুনার মধ্যে মাত্র দুটিতে হেপাটাইটিস বি বা সি পাওয়া গিয়েছে। ৪০০ জনেরও বেশি লোকের পরীক্ষা হয়েছে। পানীয় জলের পরীক্ষাও শুরু হয়েছে: সংগ্রহ করা ১০৭টি পরিবারের জলের নমুনার মধ্যে ২৩টি গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে, ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং সঞ্চিত জলে অপর্যাপ্ত ক্লোরিনেশন দেখা গিয়েছে।

Sponsored

Shyam Sundar In Article

২০২৫ সালের শেষের দিকে, ইন্দোর - বারবার দেশের "সবচেয়ে পরিষ্কার" শহর হিসেবে স্থান পেয়েছে - কিন্তু সেখানে দূষিত জল খেয়ে একাধিক মৃত্যু এবং বহু মানুষই অসুস্থ হয়ে পড়েছিলেন। বাদ পড়েনি মোদির নিজের রাজ্য গুজরাটও। সেখানেও রাজধানী গান্ধীনগরে জলদূষণের জেরে মৃত্যু হয়েছে বহু মানুষের।

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →