চোটের কারণে শেষ মুহূর্তে বিশ্বকাপের(World Cup) দল থেকে ছিটকে যেতে হয়েছে ভারতীয় পেসার হর্ষিত রানাকে(Harshit Rana)। এখন প্রশ্ন আসন্ন আইপিএলে খেলতে পারবেন কেকেআর পেসার, সোমবার নাইট ভক্তদের সুখবর দিলেন হর্ষিত নিজেই।
Sponsored

চোট নিয়ে নিজের অবস্থার কথা সমাজমাধ্যমে(Social Media) জানিয়েছেন হর্ষিত নিজেই।ইনস্টাগ্রামে(Instragram) তিনি লিখেছেন, অস্ত্রোপচার(Surgery) সফল হয়েছে। এখন তাঁর সমস্ত মনোযোগ রিকভারির দিকে। পাশাপাশি তিনি জানিয়েছেন, সুস্থ হয়ে আবার মাঠে ফেরার প্রস্তুতিই এখন তাঁর একমাত্র লক্ষ্য।
Sponsored

দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে প্রস্তুতি(Practice) ম্যাচে খেলতে নেমেই বিপত্তি। বোলিং শুরু করার সঙ্গে সঙ্গেই গোড়ালিতে তীব্র যন্ত্রণা(Pain) অনুভব করেন তিনি। প্রবল কষ্ট সহ্য করে নিজের ওভার শেষ করলেও, এরপর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে বাধ্য হন। পরবর্তী পরীক্ষায় স্পষ্ট হয় গোড়ালির চোট গুরুতর। সেই চোটই কেড়ে নেয় তাঁর বিশ্বকাপ খেলার স্বপ্ন। বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে শুরু হবে আইপিএল।
Sponsored

তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—বিশ্বকাপের পরই আইপিএল(IPL), নাইট শিবিরে কী এই পেসারকে মাঠে দেখা যাবে? সেই উত্তর এখনও স্পষ্ট নয়। যদিও হর্ষিতের পাশে রয়েছে তাঁর দল। কেকেআরের(KKR) পক্ষ থেকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, দ্রুত সুস্থ হয়ে ওঠো, আমরা তোমার অপেক্ষায় আছি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







