টি২০ বিশ্বকাপ(T20 World Cup) শুরুর একদিন আগে বড় ধাক্কা ভারতের। চোট পেয়ে টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা(Harshit Rana )। প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন হর্ষিত।
Sponsored

প্রোটিয়াদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বল করতে এসে চোট পেলেন হর্ষিত রানা(Harshit Rana )। রান আপে দৌড়তে গিয়ে বারদুয়েক সরে দাঁড়াতে বাধ্য হন। হাঁটু চেপে ধরে বসে পড়েন। প্রবল যন্ত্রণার মধ্যেই নিজের ওভার শেষ করেন রানা। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে বেরিয়ে যান। প্রস্তুতি ম্যাচে আর বল করতে পারেননি তরুণ পেসার।
Sponsored

শুক্রবার পাওয়া গেল বিরাট আপডেট। হাঁটুর চোটের জন্য বিশ্বকাপে খেলতেই পারবে না রানা। স্ক্যান করার পর দেখা গিয়েছে, রানার চোট বেশ গুরুতর। চোটের জন্য অস্ত্রপচার করাতে হবে, ফলে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। বিশ্বকাপের দল থেকে ছিটকে গেলেন হর্ষিত।
Sponsored

এখন প্রশ্ন রানার বিকল্প কে হবেন, তালিকায় আছে তিনটি নাম। প্রথমেই নাম উঠে আসছে মহম্মদ সিরাজের, পাশাপাশি নাম আছে প্রসিদ্ধ কৃষ্ণারও। খুব বড় অঘটন ঘটলে হয়ত অভিজ্ঞ শামিকেও ডাকতে পারেন নির্বাচকরা। তবে রাতের দিকে বিসিসিআই জানিয়ে দিল সিরাজ বিশ্বকাপের স্কোয়াডে ঢুকছেন রানার পরিবর্তে।
Sponsored

আপাতত প্রথম ম্যাচের বুমারাহের সঙ্গী হবেন অর্শদীপ সিং, সঙ্গে পাণ্ডিয়া এবং শিবম দুবে থাকতে পারেন। পাশাপাশি ওয়াশিংটন সুন্দর এখনও পুরো ফিট হতে পারেননি। তবে সুন্দর দ্রুত ফিট হয়ে উঠছে। বেঙ্গালুরুতে ব্যাটিং-বোলিং শুরু করে দিয়েছেন ওয়াশিংটন। আর কিছুদিনের মধ্যেই পুরো ফিট হয়ে যাবেন। টি২০ বিশ্বকাপ শুরুর একদিন আগে চোটের সমস্যায় জেরবার ভারত।
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







