অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) কানে বাজে না কোনও পপ বা রক মিউজিক, বরং তিনি শুনতে ভালোবাসেন হনুমান চালিশা (Hanuman Challisa)। বিশ্বকাপের পরে আসন্ন আইপিএলে (IPL 2026), নেতৃত্বের অগ্নিপরীক্ষা দিতে পাণ্ডিয়ার ভরসা বজরং শক্তিতেই, এমনটাই মনে করছে সমালোচকরা।
Sponsored

টি-২০ বিশ্বকাপ জেতার আনন্দটা একটু অন্যভাবেই উদযাপন করেছিলেন হার্দিক। নিজেকে উপহার দিয়েছিলেন বিলাসবহুল ফেরারি ১২ সিলিন্ড্রি। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রেমিকা মাহিকা শর্মাকে সঙ্গে নিয়ে নতুন ফেরারি নিয়ে বেড়িয়েছেন হার্দিক। তবে তাঁর কণ্ঠে ভক্তির সুর। দলের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি অকপটে স্বীকার করেছেন, “ফেরারিতে বসলেও আমার শান্তি আসে হনুমান চালিশা শুনলে। এর মতো শক্তি আর কোনও গান দিতে পারে না।” বলা বাহুল্য, রোলস-রয়েস ফ্যান্টম, ল্যাম্বোরগিনি উরুস, রেঞ্জ রোভার, অডি এ৬–সব মিলিয়ে বিলাসবহুল বাহনের খোঁজ তার গ্যারাজে।
Sponsored

উল্লেখ্য , আইপিএল ২০২৬- র দামামা বেজে গিয়েছে। আগামী ২৯ মার্চ থেকে শুরু আইপিএল আর কেকেআরের বিরুদ্ধে ওই দিনই মুম্বইয়ের অভিযান শুরু। কিন্তু অধিনায়ক হার্দিকের জন্য রাস্তাটা মোটেও মসৃণ নয়।
Sponsored

একদিকে রোহিত শর্মা আর অন্যদিকে সদ্য ভারতকে বিশ্বকাপ জেতানো সূর্যকুমার যাদব, এবার তাঁদের দু’জনকেই হার্দিকের অধীনে খেলতে হবে। তবে গত দুই বছরে তাঁর নেতৃত্ব নিয়ে সমালোচনা কমেনি।
Sponsored

সমালোচকদের গুঞ্জন, এবার ব্যর্থ হলে নেতৃত্বের ব্যাটন হারাতে হতে পারে তাঁকে। ২০২০-র পর ট্রফিহীন মুম্বইকে কি এবার ষষ্ঠ খেতাব পাণ্ডিয়া এনে দিতে পারবেন কিনা তার উত্তর মিলবে বাইশ গজেই।
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







