ভোর রাতে হলদিয়ার ১৩ নম্বর ওয়ার্ডে চিরঞ্জিপুর এলাকায় পেট্রোকেমিক্যালে অগ্নিকাণ্ডের ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ক্ষুব্ধ শ্রমিকরা। আগুনের তীব্রতা এতটাই যে ওভারহেড লাইন সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ট্রান্সফর্মারও। আপাতত হলদিয়া - পাঁশকুড়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত। ঘটনায় অগ্নিদগ্ধ অন্তত ২২ জন, আশঙ্কাজনক ৬ জন। গ্রিন করিডর করে তাঁদের কলকাতায় আনা হচ্ছে বলে জানা গিয়েছে।
Sponsored

স্থানীয়রা বলছেন সোমবার সন্ধ্যা থেকেই গ্যাস লিক হওয়ার গন্ধ বেরোচ্ছিল। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। এরপর ভোররাতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাশেই রেল লাইন। আগুনের তাপে সেখানে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের ছেলে বিপর্যস্ত ট্রেন পরিষেবাও, বাতিল করা হয়েছে হলদিয়া-হাওড়া-হলদিয়া লোকাল। ৩৮০৫১ হাওড়া-হলদিয়া লোকাল দুর্গাচক পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী, ঘটনাস্থলে এখনও পর্যন্ত ১২টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







