মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনুষ্ঠানে আমেরিকার নামিদামি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সাংবাদিক থেকে অভিনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা সকলের উপস্থিতিতে আচমকা সাত থেকে আটটি গুলি চলার শব্দে আতঙ্ক ছড়ায়। দ্রুত ঘটনাস্থল থেকে সরানো হয় ডোনাল্ড ট্রাম্পকে।তাঁর কোনও আঘাত লাগেনি। তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গিয়েছেন সিক্রেট সার্ভিসের আধিকারিকেরা। দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে বলে সমাজমাধ্যমে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!
Sponsored

ঠিক কী ভাবে কী ঘটল, এখনও কারও কাছে স্পষ্ট নয়। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের আগেই আচমকা গুলি শব্দে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে টেবিলের তলায় লুকানোর চেষ্টা করেন।ট্রাম্প, মেলানিয়া ছাড়াও নৈশভোজের মূল টেবিলে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।কঠোর নিরাপত্তার মধ্যেও কী ভাবে হোয়াইট হাউসের ভিতর নৈশভোজ চলাকালীন গুলি চলল, প্রশ্ন উঠছে। প্রেসিডেন্ট তাঁর পোস্টে সিক্রেট সার্ভিসের তৎপরতার প্রশংসা করেছেন। লিখেছেন, ‘'কী একটা সন্ধ্যা কাটল! সিক্রেট সার্ভিস আর আইনশৃঙ্খলারক্ষা বাহিনী দারুণ কাজ করেছে। তারা দ্রুততা আর সাহসিকতার পরিচয় দিয়েছে। বন্দুকবাজকে ধরে ফেলা গিয়েছে। আমি পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বলেছি। তবে আইনশৃঙ্খলা আধিকারিকদের নির্দেশ মতো সব চলবে। শীঘ্রই ওঁরা সিদ্ধান্ত নেবেন।'
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







