রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা বিজেপি সরকারের। এদিন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) জানান আগামী পয়লা অক্টোবর থেকে মোট ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর হবে। পেনশন প্রাপকরাও অতিরিক্ত ২০ শতাংশ ডিয়ারনেস রিলিফ পাবেন।
সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে
Sponsored

Sponsored

এদিন বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সরকারি কর্মচারীদের পাশের রয়েছে রাজ্য সরকার। রাজ্য এবং কেন্দ্রের মধ্যে দিয়ে ফারাক যে ৪২ শতাংশ ছিল তার কিছুটা আমরা করেছি। একটু সময় দিন বাকিটাও আমরা আস্তে আস্তে করে দেব। প্রাক্তন মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের নিয়ে ভাবেননি। কিন্তু আমরা সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি এই কুড়ি শতাংশ দেওয়ার পর যে ২২ শতাংশ মহার্ঘ ভাতার ফারাক এখনও রয়েছে সেগুলো পরের বাজেটে লক্ষ্য দেওয়া হবে।
Sponsored

বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেটে সরকারি প্রতিষ্ঠানে এক লক্ষ শূন্যপদ পূরণের ঘোষণাও করা হয়েছে, যার মধ্যে ৩৩ শতাংশ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। রাজ্যে ২০ হাজার পুলিশকর্মী ও ৫০ হাজার শিক্ষক নিয়োগ হবে, বাজেটে জানালেন অর্থমন্ত্রী।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







