জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam Deb)। বুধবারই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে তৃণমূলের দার্জিলিং জেলা কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ করেছিলেন। সূত্রের খবর উত্তরবঙ্গে (North Bengal) যেভাবে ভরাডুবি হয়েছে ঘাসফুল শিবিরের তারপর অভিজ্ঞ বর্ষীয়ান নেতাকে আরও বেশি করে সংগঠনের কাজে লাগাতে চাইছিল শীর্ষ নেতৃত্ব। এসবের মাঝেই এদিন সকালে তাঁর মেয়র পর থেকে ইস্তফার কথা জানা গিয়েছে। আরও পড়ুন: ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও
শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে
Sponsored

বোর্ডের মেয়াদ বাকি থাকতেই গৌতম দেবের এই আচমকা পদত্যাগ কেন? জানা গিয়েছে বৃহস্পতিবার পুরনিগমের সমস্ত মেয়র পারিষদদের (MMIC) নিয়ে একটি জরুরি বৈঠক করেন তিনি। সেখানেই প্রথম নিজের পদত্যাগের ইচ্ছের কথা জানান। এরপরই পুরবোর্ডের অন্দরে মতভেদ তৈরি হয়। কিন্তু গৌতম নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নির্বাচনের পর উত্তরবঙ্গের রাজনৈতিক হাওয়া বদলে যাওয়ায় এবার মেয়র পদ থেকে সরে গেলেন তিনি। সরকার পরিবর্তন করতে তিনি সেভাবে আর সহযোগিতা পাচ্ছিলেন না বলে অভিযোগ। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর হয়তো দলের সব পদ থেকেও খুব তাড়াতাড়ি ইস্তফা দেবেন। তাহলে কি তৃণমূলের খারাপ সময়ে নেত্রীর হাত পুরোপুরি ছাড়তে চাইছেন তিনি? আগামিতে গৌতমের রাজনৈতিক ভবিষ্যত কী হয় সেদিকে আগ্রহ রাজনৈতিক মহলের।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







