কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং কয়েক কেজি সোনা উদ্ধার হয়, এবার গ্রেফতার হওয়া সব্যসাচী দত্তের(Sabyasachi Dutta) ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়ি থেকেও উদ্ধার হল সোনা, যা নিয়ে আরও বিপাকে পড়লেন বিধাননগর পৌরনিগমের প্রাক্তন চেয়ারম্যান।
Sponsored

গত ৮ জুন তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। আজ তাঁর পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। সোমবার রাতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রের খবর, সব্যসাচীকে সঙ্গে নিয়ে নদিয়ার তেহট্ট ও করিমপুরে তল্লাশি চালায় বিধাননগর উত্তর থানার পুলিশ। তল্লাশি চলে তৃণমূল নেত্রী তথা সব্যসাচী ঘনিষ্ঠ টিনা ভৌমিক সাহার বাপের বাড়ি ও শ্বশুর বাড়িতে। বাড়ি নয় এ তো যেন ‘সোনার খনি’, টিনার বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৩ কেজি সোনার গয়না। হিসেবনিকেশ করে তদন্তকারীরা দেখেছেন, এর বাজারমূল্য ৪ কোটি ৩৯ লক্ষের বেশি।
Sponsored

Sponsored

২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বারাসতের প্রার্থী হয়েছিলেন সব্যসাচী, তবে পরাজিত হয়েছেন। পালাবদলের পরই গ্রেফতার হন, তাঁকে লক্ষ্য করে ডিমও ছোঁড়া হয়। সব্যসাচীর নানা বেআইনি সম্পত্তির হদিশ পেতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তিনি মূলত তোলাবাজি ও কালো টাকা দিয়ে তাল তাল সোনা কিনেছেন।
Sponsored

নেত্রী সব্যসাচীর বেশ ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে। তল্লাশির সময় টিনা ভৌমিক সাহা ও তাঁর স্বামী সেসময়ে বাড়িতে ছিলেন না।
Sponsored

-
Sponsored

-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







