বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার চেষ্টা চালাচ্ছেন, তা যে কার্যত ব্যর্থ হচ্ছে তা বিজেপির এক একটি রথযাত্রাতেই প্রমাণিত। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় লোক ভরাতে মঞ্চসজ্জায় দক্ষিণেশ্বর বানানো হয়েছে। তবে বাংলার মানুষ যে ক্রমাগত বঞ্চনা আর অপমান সহ্য করবে না, শুক্রবার রাতেই মিলল তার প্রমাণ। নরেন্দ্র মোদির শহরে আসার আগেই শহরে পড়ল ‘গো ব্যাক মোদি’ (Go Back Modi) হোর্ডিং (hoarding)।
মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে
Sponsored

শনিবার দুপুরে ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে শুক্রবার রাতে শহরের একাধিক জায়গায় দেখা গেল এমন হোর্ডিং (hoarding)। সেখানে বাংলার বকেয়া ১ লক্ষ ৯৬ হাজার কোটি টাকা ফেরতের দাবি জানানো হয়েছে। আবার অন্য হোর্ডিংয়ে লেখা বাংলার মনীষীদের অপমান করবেন না।
Sponsored

Sponsored

এবার আর পোস্টার নয়। শহর জুড়ে নরেন্দ্র মোদির সফরের আগে হোর্ডিং দিয়ে বিজেপির ব্যর্থতা তুলে ধরা হল। সব ক্ষেত্রেই হোর্ডিংয়ে মিল রয়েছে হোর্ডিংয়ের নিচের অংশে। সেখানে ‘বয়কট বিজেপি’ (boycott BJP) লেখা সব ক্ষেত্রেই দেখা গিয়েছে। এসআইআরের প্রতিবাদে তৃণমূলের ধর্না মঞ্চ (dharna mancha) থেকে বাংলায় বিজেপিকে সব রকমভাবে বয়কটের ডাক দিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কার্যত সেই ডাকের প্রতিফলন শহরের হোর্ডিংগুলিতে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







