মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে অপরকে প্রশংসায় ভরিয়েছিলেন। এবার ধোনিকেই নিজের উত্তরসূরি হিসাবে দেখছেন গম্ভীর? আগামী দিনে ধোনি ভারতীয় দলের কোচ হলে অবাক হওয়ার কিছু থাকবে না। একদা সতীর্থকে অগ্রিম শুভেচ্ছাও জানিয়ে রাখলেন গম্ভীর (Gautam Gambhir)।
Sponsored

ভবিষ্যতে একদিন পরিস্থিতির বদলে যায় এবং ধোনি কোচ হন, তাহলে সেটি তার জন্য বড় আনন্দের বিষয় হবে জানিয়েছে গম্ভীর। বর্তমান ভারতীয় দলের কোচ বলেছেন, “একদিন যদি ধোনি ডাগআউটে বসে হাসেন, আর আমি তাকে শুভেচ্ছা জানাই, সেটাই দেখতে চাই।”
Sponsored

টি২০ বিশ্বকাপ জয়ের পর গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ হন ধোনি। প্রাক্তন ভারত অধিনায়ক ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন। ধোনি বলেছিলেন, “কোচ সাহেব, এভাবেই হাসিখুশি থাকো। তোমার মুখে হাসি দেখতে ভালো লাগে। ইনটেনসিটির সঙ্গে হাসি একেবারেই কিলার কম্বো। দারুণ কাজ। সবাই উপভোগ কর।”
Sponsored

ধোনি প্রসঙ্গে গম্ভীর (Gautam Gambhir) বলেন, “আমি খুব খুশি যে ধোনি বিশ্বকাপ ফাইনাল দেখতে এসেছিল। তারপর ও আমাকে হাসতে বলে। আমি এখন বলি, একদিন ও আমার জায়গায় থাকবে, আর আমি ওকে একই কথা বলব। আশা করব, তখন ও ডাগআউটে বসে হাসবে।”
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







