সদ্য টি২০ বিশ্বকাপ জিতেছেন। সামনেই আইপিএল, আপাতত কিছুদিনের বিশ্রাম টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। কিন্ত ফাঁকা সময়েই শান্তি নেই গম্ভীরের(Gautam Gambhir )। যেতে হল আদালতে। ভুয়ো খবর ছড়ানোর জন্য এক কনটেন্টে ক্রিয়েটারের বিরুদ্ধে মামলা করেছেন গম্ভীর।
Sponsored

কোচের পদ থেকে তাঁর ইস্তফা (Resignation) দেওয়ার ভিডিও সমাজ মাধ্যমে ঘুরছে। তার জন্যই শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হলেন তিনি। এই ধরনের বিভ্রান্তিকর কনটেন্টের (Content) বিরুদ্ধে কড়া পদক্ষেপ চেয়ে তিনি সরাসরি আদালতে গিয়েছেন।
Sponsored

তিনি বলেছেন তাঁর নাম, ছবি এবং কণ্ঠস্বর ব্যবহার করে পরিকল্পিতভাবে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। বিশেষ করে এআই (AI) প্রযুক্তি, ভয়েস ক্লোনিং (Voice Cloning) ও ফেস সুয়াপিংয়ের মাধ্যমে তৈরি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
Sponsored

এই অভিযোগে তিনি দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা দায়ের করেছেন। একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (Instagram Account) সহ কিছু ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, ভুয়ো কনটেন্ট অবিলম্বে সরানোর নির্দেশ চেয়ে আবেদন জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, ক্ষতিপূরণ হিসেবেও ২.৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন ভারতীয় দলের কোচ।
Sponsored

এই মামলায় মেটা (Meta), গুগল (Google) সহ একাধিক বড় প্রযুক্তি সংস্থার নামও জড়িয়েছে। এর আগে শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar) ও অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মতো বিশিষ্ট ব্যক্তিত্বরাও ডিপফেক ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার গম্ভীরের এই পদক্ষেপে বিষয়টি নতুন করে গুরুত্ব পেল।
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







