পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে কোপ সেই সাধারণ মানুষের ঘাড়ে। বেড়েছে ঘরোয়া গ্যাসের দাম (domestic gas price)। বাজারে অমিল গাড়ি চালানোর সিএনজি (CNG)। রাজ্যের মানুষের এই হাহাকারের সময় এবার পথে নেমে প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিকাল ৪টেয় শহরে মিছিল করে কেন্দ্রের চাপিয়ে দেওয়া গ্যাসের দাম ও নীতিহীনতার প্রতিবাদ করবেন তিনি।
যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা
Sponsored

দেশের জ্বালানি সংকটে মুখ লুকিয়েছে মোদি সরকার। কলকাতায় ব্রিগেডে এসে সভা করলেও এত বড় সমস্যায় নীরব মোদি (Narendra Modi)। ব্যাপক জ্বালানি-সংকট মোকাবিলায় কেন্দ্রের দায়িত্ব পালন করতে হচ্ছে রাজ্য সরকারকে। যাবতীয় দায় এড়িয়ে রাজ্যগুলিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রের সরকার। তবে তার আগেই সাধারণ মানুষের ভোগান্তি কমাতে একাধিক বৈঠক করে গুচ্ছের সিদ্ধান্ত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এলপিজি (LPG) সরবরাহ স্বাভাবিক রেখে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এসওপি জারি করা হয়েছে।
Sponsored

Sponsored

এরই প্রতিবাদে সোমবার রাজপথে মহামিছিল তৃণমূল কংগ্রেসের। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ-মিছিলে হাঁটবেন শহর তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকরা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

প্রয়াত লোকশিল্পী তীজন বাঈ, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Jul 5

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5







