কলকাতা ৩০°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
শিরোনামরাজ্য

যুদ্ধ পরিস্থিতি নয়, ২০১৪ থেকে কেন তেলের দাম বাড়ল: প্রশ্ন তৃণমূলের

যুদ্ধ পরিস্থিতি নয়, ২০১৪ থেকে কেন তেলের দাম বাড়ল: প্রশ্ন তৃণমূলের

১০ দিনে তৃতীয়বার বাড়ল জ্বালানি তেলের দাম। মধ্যবিত্ত ইতিমধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধির (price rise) সমস্যায় জেরবার। এই পরিস্থিতিতে যুদ্ধের অজুহাত দেখিয়ে বারবার যেভাবে সাধারণ মানুষকেই বিপদে ফেলছে কেন্দ্রের সরকার, তার সমালোচনায় তৃণমূল কংগ্রেস। একদিকে বাংলার ক্ষমতায় আসার পরে একের পর এক স্বেচ্ছাচারী পদক্ষেপ বিজেপির সরকারের। অন্যদিকে কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel) চাপ নিয়ে সরব বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

Sponsored

Sranchi In Article

আদতে যে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বলা কথাই মিলে গিয়েছে, স্পষ্ট করে দেন বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, জ্বালানির দাম (fuel price) বাড়ার চূড়ান্ত কুফল হল, পরিবহনের চাপ, মূল্যবৃদ্ধি (price rise), বাজারে আগুন এবং সাধারণ মানুষের উপর প্রবল চাপ বৃদ্ধি। কেউ কিছু বললেই বোঝাতে আসছে যুদ্ধ চলছে। ২০১৪ সাল থেকে তো যুদ্ধ চলছিল না। ২০১৪ থেকে বিজেপি সরকার আসার পর মূল্যবৃদ্ধি হয়ে চলেছে। যুদ্ধ চললেও বিকল্প ব্যবস্থা কেন হবে না? ভোটের আগে কেন্দ্রের নেতারা এতবার ডেইলি প্যাসেঞ্জারি করলেন, এত ভালোভালো কথা বললেন একবারও তো বলেননি যে ভোটের পরেই এই দাম বাড়াতে হবে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, ভোট মিটলেই কীভাবে জিনিসপত্রের দাম বাড়ায় দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই মিলে যাচ্ছে।"

Sponsored

Merlin In Article

কুণাল আরও জানান, "হকার উচ্ছেদ এবং বুলডোজার (bulldozer) চালানো আমরা তীব্র বিরোধিতা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হকার বন্ধুদের যখন সরিয়েছিলেন বিকল্প ব্যবস্থা করে দিয়ে সরিয়েছিলেন। "

Sponsored

Camelia In Article

তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের গ্রেফতারির প্রসঙ্গে কুণাল বলে, "কোন মামলায় কে গ্রেফাতার হচ্ছেন সেটা বলা মুশকিল। গোটা রাজ্যে যেভাবে তৃণমূল কর্মীদের গ্রেফতার করা হচ্ছে , বহু ক্ষেত্রে মৃত্যুর ঘটনাও ঘটেছে তৃণমূল কংগ্রেসের উপর প্রতিহিংসাপরায়ন বাতাবরণ তৈরি হয়েছে। পুলিশ নিরপেক্ষ ভূমিকা অধিকাংশ ক্ষেত্রেই পালন করছে না।"

Sponsored

Techno India In Article

মেট্রোপলিটনের তৃণমূল ভবনে নোটিসের বিষয়ে কুণাল বলেন,"ওটা অস্থায়ী তৃণমূল ভবন। বাড়ির মালিক দুমাসের মধ্যে ছাড়তে বলেছেন। তপসিয়ায় তৃণমূল ভবনের নির্মাণ কাজ চলছে সেই কারণে মেট্রোপলিটনে এই বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। দলের নেতৃত্বের সঙ্গে বাড়ির মালিকের কী কথা হচ্ছে সেটা সম্পূর্ণ দ্বিপাক্ষিক বিষয়। বাড়ির মালিকের সঙ্গে দলের নেতৃত্বের পুরদস্তুর যোগাযোগ আছে।"

Sponsored

Shyam Sundar In Article

আরও পড়ুন : দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

Sponsored

Probe In Article

রাজ্যে বিজেপি সরকার আসায় কেন্দ্রীয় প্রকল্পগুলির টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গকে। এ নিয়ে তৃণমূল মুখপাত্র বলেন,"এখন যদি রাতারাতি কেন্দ্র জলজীবন মিশন-সহ বাকি কেন্দ্রীয় প্রকল্পগুলির টাকা ছাড়তে থাকে তাহলে এটা প্রমাণিত হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন ইচ্ছাকৃতভাবে টাকা আটকে রাখত কেন্দ্র। বিজেপি সরকার এখনও অন্য রাজ্যে যা বলেছিল সেগুলি করে দেখাতে পারেনি। ফলে এ রাজ্যে বিজেপি যা যা বলেছিল সেগুলি করে দেখাতে পারবে কিনা তা তো সময় বলবে।"

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

জাস্টিস ফর বারুইপুর: মোমবাতি হাতে রাজপথে প্রতিবাদ মিছিল মমতার

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে যাওরার পথে বারবার বাধা! মৃতার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস তৃণমূলের, ফের মমতার সঙ্গে ফোনে কথা

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বারুইপুরে নাবালিকা খুনে জালে মূল অভিযুক্ত আনন্দ, এখনও এলাকায় ক্ষোভ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →